Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কবে থেকে ১৫০০ টাকা করে বার্ধক্য ভাতা অ্যাকাউন্টে ঢুকবে? ডেট জেনে নিন

    6 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। সম্প্রতি বার্ধক্য ভাতা (Bardhakya Bhata) ও বিধবা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছে, ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা। বর্ধিত ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? জেনে রাখুন।

    বার্ধক্য ভাতার টাকা নিয়ে নয়া আপডেট | Bardhakya Bhata

    বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। ১ সেপ্টেম্বর থেকেই বর্ধিত ভাতা অ্যাকাউন্টে ঢুকবে বলে সম্প্রতি শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা।

    ১ সেপ্টেম্বর থেকে ঢুকবে বর্ধিত ভাতা

    বাজেট থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার পরিমাণ ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়ে। তবে বর্ধিত টাকা জুলাই মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও রাজ্যের বহু উপভোক্তা না পাওয়ায় সকলের মনে প্রশ্ন উঠছিল বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে। এরই মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন ১ সেপ্টেম্বর থেকে ঢুকবে বর্ধিত ভাতা।

    Bardhakya Bhata

    আরও পড়ুন: রাজ্যে চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন, সম্ভাব্য দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

    কী জানলেন মুখ্যমন্ত্রী?

    নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ জনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।”

    Click here to Read More
    Previous Article
    ‘দলটাকে শেষ করে দেবে…’, মমতার সঙ্গে প্রকাশ্য সংঘাতের পর বিস্ফোরক কল্যাণ
    Next Article
    বিদেশের ধাঁচে সাজানো হবে কলেজ স্ট্রিট! বইপাড়া নিয়ে রাজ্যের পরিকল্পনা জানালেন অগ্নিমিত্রা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment