Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কার্ড হোল্ডারদের স্বস্তি দিতে রেশন ব্যবস্থায় আমূল বদল, জেনে নিন নতুন নিয়ম

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: দেশে রেশন পাওয়ার ব্যবস্থা সহজ ও সুবিধাজনক করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল পরিষেবার ওপর জোর দিচ্ছে (Ration Card)। সম্প্রতি এমন একটি সুবিধা চালু করা হয়েছে যার ফলে এখন রেশন কার্ড হোল্ডারদের শুধুমাত্র একটি নির্দিষ্ট রেশন দোকানের উপর নির্ভর করতে হবে না। এখন সুবিধামতো যে কোন রেশন দোকান থেকে আলাদা আলাদা খাদ্যশস্য সংগ্রহ করা যাবে। অর্থাৎ আপনি চাইলে এক দোকান থেকে গম ও অন্য দোকান থেকে আটা অথবা চাল নিতে পারবেন।

    রেশন গ্রাহকদের জন্য স্বস্তির বার্তা আসছে নতুন নিয়ম (Ration Card)

    এই পরিবর্তনের ফলে রেশন নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহকদের (Ration Card)। বায়োমেট্রিক মেশিনে আঙ্গুলের ছাপ না মেলা বা কোন দোকানে খাদ্যশস্য না থাকার সম্পূর্ণ দেশের না পাওয়ার মতোই সমস্যার সম্মুখীন হতে হবে না।

     Ration Card holders new rules are on the way

    আরও পড়ুন: রেলযাত্রীদের মুখে হাসি, মেমু পরিষেবার সম্প্রসারণে জুড়ল বহরমপুর কোর্ট

    পাশাপাশি এখনো প্রয়োজন অনুযায়ী এক দোকান থেকে গম ও অন্য দোকান থেকে চাল সংগ্রহ করা সম্ভব হবে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বি এল ভার্মা এই তথ্য জানিয়েছেন। তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, “সরকার ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড (ONORC) প্রকল্পের মাধ্যমে রেশন বিতরণ ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করে তুলতে কাজ করছে।”

    পাশাপাশি এই প্রকল্পের আওতায় রেশন কার্ডধারীরা তাঁদের বরাদ্দকৃত রেশনের অংশ নিজেদের সুবিধামতো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। দেশের যে কোনও প্রান্ত থেকেই এই সুবিধা গ্রহণ করা যাবে। এই পরিষেবাটি অনেকটা এটিএমের মতো কাজ করে।

    যেমন আপনি নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনও এটিএম থেকে টাকা তুলতে পারেন। আবার ঠিক তেমনই দেশের যে কোনও রাজ্য বা শহর থেকে নিজের রেশনের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন (Ration Card)।‌

    Click here to Read More
    Previous Article
    ৫ থেকে ১৮ বছরের প্রতিভাবান শিশুদের জন্য বড় সুযোগ, শুরু হল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের আবেদন
    Next Article
    ‘শ্রদ্বার্ঘ্য’ ভাতার আড়ালে লুকিয়ে কোটি টাকার রহস্য ? অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment