Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জ্বালানির দামে ফের ঊর্ধ্বগতির আশঙ্কা, বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ গত পাঁচ দিনে এই নিয়ে মোট দুবার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের (Fuel Price)। তবে এখানেই শেষ নয়, মহার্ঘ্য হতে পারে দুই জ্বালানি। কারণ তেল কোম্পানিগুলি যে লোকসান করেছে তা পুষিয়ে নিতে চায়। যার কারণবশত এই মূল্যবৃদ্ধি করতেই হবে এমনটাই সূত্রের খবর।

    ফের জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা, চিন্তায় আমজনতা (Fuel Price)

    তবে এমনটাই আশঙ্কার কারণ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মার বক্তব্যে। তিনি সোমবার জানিয়েছেন, তেল (Fuel Price) কোম্পানিগুলোর প্রতিদিন প্রায় ৭৫০ কোটি টাকার লোকসান হচ্ছে।

     Fuel Price of Fresh fears hikes leave the general public worried

    আরও পড়ুন: ফ্রি বাস পরিষেবায় বড় আপডেট, মহিলাদের জন্য জারি হল বিশেষ গাইডলাইন

    তিনি জানিয়েছেন ১৫ মে মূল্য বৃদ্ধির ফলে লোকসানের এক চতুর্থাংশ কমেছে। এদিকে ইন্ডিয়ার অয়েল কর্পোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, মুদ্রাস্ফীতির বৃদ্ধি সীমিত রাখার ছিল জ্বালানির দাম ধীরে ধীরে বাড়ানোর কারণ।

    তবে তিনি এও দাবি করেন তেল কোম্পানি গুলির দাম কমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু মূল্যবৃদ্ধি হলেও জ্বালানির চাহিদা কমার কোন কারণ নেই বলে দাবি করেন, ওই আধিকারিক। পাশাপাশি জ্বালানির দাম যে এখন কমানোর কোন সম্ভাবনা নেই সে কথাও স্পষ্ট করে দেন।

    প্রসঙ্গত, মেট্রো শহরের মধ্যে পেট্রোল- ডিজেলের সবচেয়ে দাম বেড়েছে কলকাতাতেই। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৯৬ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৯৪ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১০৯.৭০ টাকা। অন্যদিকে, ডিজেলের লিটার প্রতি লিটারে ৯৬.০৭ টাকা (Fuel Price)।

    Click here to Read More
    Previous Article
    এল সপ্তম পে কমিশন, DA কবে? সরকারের ঘোষণার পর দিন গুনছেন রাজ্যের শিক্ষকেরা
    Next Article
    শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ খুনে রহস্যের শেষ কোথায়? সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment