Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জমে উঠেছে লড়াই! কে জিতবেন বিশ্বকাপের গোল্ডেন বুট? এগিয়ে মেসি, চ্যালেঞ্জ জানাবেন কারা?

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরম্ভ হয়ে গিয়েছে বিশ্বকাপের (FIFA World Cup 2026) নক-আউট পর্ব। বিশ্বকাপের নক-আউটের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে স্টেফান এস্তাকিউওর শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়ে শেষ ১৬ পর্বে পৌঁছেছে কানাডা। তার পাশাপাশি জমে উঠেছে গোল্ডেন বুট (Golden Boot) দখলের লড়াই। এই মুহূর্তে লিওনেল মেসি (Lionel Messi) সেই লড়াইয়ে এগিয়ে। কিন্তু কেউ কি তাকে সেই দৌড়ে হারাতে পারবেন।

    মেসির সুযোগ সবচেয়ে বেশি:

    গ্রুপ পর্বের তিন ম্যাচে ছয় গোল করেছেন লিওনেল মেসি। মহাজাগতিক ফর্মে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সামনে রয়েছে কেপ ভার্দে, মিশর বা অস্ট্রেলিয়ার মতো দুর্বল প্রতিপক্ষরা। পায়ে বল নিয়ে ওই ম্যাচগুলোতেও জ্বলে উঠবেন এল এম টেন। তাকে ছোঁয়াটাবাকিদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

    আরও পড়ুন: ফের অঘটন! লজ্জার রেকর্ড গড়ে হার মানতে বাধ্য হলো জার্মানি, বিশ্বকাপের নক-আউটে ইকুয়েডর

    ভিনিসিয়স জুনিয়র দুরন্ত ছন্দে:
    গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে নিয়মিত গোল করে ব্রাজিলের আক্রমণের মুখ হয়ে উঠেছেন ভিনিসিয়স। রাউন্ড অফ ৩২-এ তাদের প্রথম প্রতিপক্ষ জাপান। এই ম্যাচে জয় পেতে গেলেও ভিনির জ্বলে ওঠা ব্রাজিলের পক্ষে অত্যন্ত জরুরী। রাউন্ড অফ ৩২ এবং শেষ ১৬-র বাঁধা টপকাতে পারলে মেসিকে ছোঁয়ার সুযোগ চলে আসবে ভিনির সামনে।

    ফর্মে রয়েছেন এমবাপ্পে, কিন্তু……
    বল পায়ে বিধ্বংসী ছন্দে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে চার গোল করার পর শেষ ম্যাচে অল্পের জন্য গোল পাননি। গোল্ডেন বুটের দৌড়ে তিনিও পুরোপুরি ভাবে রয়েছেন। কিন্তু ফ্রান্সের সামনের পথটা আর্জেন্টিনার মতো সহজ নয়। সুইডেন বাঁধা ঢুকেই তাদের মুখোমুখি পড়তে হতে পারে জার্মানির। সেক্ষেত্রে এমবাপ্পের কাজটা বেশ কঠিন।

     

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা! তাপমাত্রা কমবে কী? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    ‘সারা ভারত আমাদের দিকে তাকিয়ে’, জিএসটি বৈঠক নিয়ে আশাবাদী স্বপন দাশগুপ্ত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment