Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Jio নাকি Vi, ১৮৯ টাকায় কোন সংস্থা দিচ্ছে সবথেকে লাভজনক রিচার্জ প্ল্যান?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অধিকাংশজনই একইসঙ্গে ২ টি সিম ব্যবহার করে থাকেন। এমতাবস্থায়, আপনিও যদি রিলায়েন্স জিও এবং ভোডাফোন-আইডিয়ার (Vodafone-Idea-Reliance Jio) সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, এই ২ টেলিকম সংস্থা ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান উপলব্ধ করে। যদিও, সেগুলির ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যায়। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ১৮৯ টাকার প্ল্যানটি এই ২ সংস্থার মধ্যে বেশি লাভজনক সেই প্রসঙ্গ উপস্থাপিত করব।

    জিও এবং ভোডাফোন আইডিয়ার (Vodafone-Idea-Reliance Jio) ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান:

    জিওর ১৮৯ টাকার প্ল্যানের সুবিধা: জিওর এই রিচার্জ প্ল্যানের সঙ্গে কোম্পানি ২ জিবি হাই-স্পিড ডেটা থেকে শুরু করে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০ টি SMS উপলব্ধ করছে। ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যায়। এই প্ল্যানের সঙ্গে কোম্পানি আরও ২ টি সুবিধা দেয়। যার জন্য গ্রাহককে আলাদা কোনো টাকা খরচ করতে হবে না। প্রথম সুবিধাটি হল জিও টিভি এবং দ্বিতীয় সুবিধাটি হল জিও এআই ক্লাউড।

    Detailed information about Vodafone-Idea-Reliance Jio 189 rupees recharge plan.

    ভোডাফোন-আইডিয়ার ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান: ভোডাফোন-আইডিয়ার এই প্ল্যানে কোম্পানিটি ১ জিবি হাই-স্পিড ডেটা থেকে শুরু করে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০ টি SMS উপলব্ধ করে। এই প্ল্যানটির মেয়াদ ২৬ দিন। ডেটা শেষ হয়ে গেলে কোম্পানি প্রতি এমবি-র জন্য ৫০ পয়সা এবং SMS শেষ হয়ে গেলে লোকাল SMS-এর জন্য ১ টাকা ও STD এসএমএস-এর জন্য ১.৫০ টাকা চার্জ করে।

    আরও পড়ুন: সোনা নয়, এই ৫ রাশির জাতক-জাতিকাদের পরা উচিত রুপোর অলঙ্কার, বাড়বে সুখ ও সমৃদ্ধি

    কোন প্ল্যানটি বেশি লাভজনক: আপনার যদি বেশি ডেটার প্রয়োজন হয়, তাহলে আপনি রিলায়েন্স জিও-র ১৮৯ টাকার প্ল্যানটি কিনতে পারেন। যেটিতে ১ জিবি বেশি ডেটা পাওয়া যায়। এছাড়াও, মেয়াদের দিক থেকেও জিও-র প্ল্যানটি এগিয়ে আছে, কারণ এটি ভোডাফোন আইডিয়ার প্ল্যানের চেয়ে ২ দিন বেশি মেয়াদ দেয়।

    আরও পড়ুন: ভারতের ব্রহ্মসেই ভরসা ইন্দোনেশিয়ার! চুক্তিতে সিলমোহর, শুরু হবে UPI পরিষেবাও

    এদিকে, উভয় প্ল্যানের জন্য SMS রেট একই। ভোডাফোন-আইডিয়া ডেটা শেষ হয়ে গেলে অতিরিক্ত টাকা চার্জ করে। অন্যদিকে জিও-র অফিসিয়াল সাইটে এমন কোনও উল্লেখ নেই। তবে হ্যাঁ, ইন্টারনেটের গতি কমে আসার (৬৪ কেবিপিএস) বিষয়টির উল্লেখ রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মেসি ম্যাজিকে ফের বাজিমাত! পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাকে মিশরকে উড়িয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা
    Next Article
    আজকের রাশিফল ৮ জুলাই, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment