Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল

    1 day ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afganistan) মুল্লানপুরে আয়োজিত টেস্টে তৃতীয় দিন শেষ হওয়ার আগেই বড় জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথমে ব্যাট করে শুভমান গিলদের (Shubman Gill) চওড়া ব্যাটে ভর করে স্কোরকার্ডে ৫৬৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারত। এরপর নবাগত মানব সুথার, অভিজ্ঞ ওয়াশিংটন সুন্দরদের ঘুর্ণির সামনে বিপর্যস্ত হয়ে পড়ে আফগানরা। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সেই কাজ করে দেখায় যা এর আগে কোনওসময় ঘটেনি।

    টেস্ট ক্রিকেটের ইতিহাসে বৃহত্তম জয়:

    এদিন শুভমান গিলের অধিনায়কত্বে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়টি এসেছে। এদিন আফগানিস্থানের বিরুদ্ধে ইনিংস ও ৩০০ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত। এর আগেও নিজেদের চেয়ে অনেক বেশি দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় দল। কিন্তু এত দাপট দেখিয়ে জয় পায়নি কোনওবারই। এই রেকর্ড গড়ে খুশি দলের প্রত্যেক ক্রিকেটার।

    বিসিসিআই সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেট ভুলে টেস্টে মনোনিবেশ করতে বলেছে অধিনায়ক শুভমান গিলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ, পাঞ্জাব তনয়ের হাত ধরে ভারতীয় দলকে এই দুই ট্রফি জেতাতে চায় বিসিসিআই। এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও গিলের ভারতীয় দলের দাপট দেখে বলাই যায় যে তারা সঠিক রাস্তায় রয়েছে।

    আরও পড়ুন: IPL জয়ী দল RCB থেকে কেউ নেই ভারতীয় দলে! BCCI-এর সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

    এর আগে ভারতীয় দলের সবচেয়ে বড় জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিরাট কোহলির নেতৃত্বে ২০১৮ সালে ক্যারিবিয়ানদের ইনিংস ও ২৭২ রানে হারিয়েছিল ভারত। অবশ্য এখন ওই রেকর্ড অতীত। আসুন দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের ৫টি জয়।

    ১. বনাম আফগানিস্থান: ব্যবধান – ইনিংস ও ৩০০ রান (২০২৬ সাল)
    ২. বনাম ওয়েস্ট ইন্ডিজ: ব্যবধান – ইনিংস ও ২৭২ রান (২০১৮ সাল)
    ৩. বনাম আফগানিস্থান: ব্যবধান – ইনিংস ও ২৬২ রান (২০১৮ সাল)
    ৪. বনাম বাংলাদেশ: ব্যবধান – ইনিংস ও ২৩৯ রান (২০০৭ সাল)
    ৫. বনাম শ্রীলঙ্কা: ব্যবধান – ইনিংস ও ২৩৯ রান (২০১৭ সাল)

     

    Click here to Read More
    Previous Article
    কলকাতার পুরবোর্ড ভেঙে দিল রাজ্য! নয়া প্রশাসক কে? জারি নির্দেশিকা
    Next Article
    পবিত্র কাশীধামে নতুন আকর্ষণ! তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ, রয়েছে আরও চমক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment