Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইরান যুদ্ধের প্রভাব! খরচ নিয়ন্ত্রণে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারিত্ব বিক্রির প্রস্তুতি সরকারের

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: যুদ্ধের ক্ষেত্রে খানিকটা স্বস্তি মিলতেই অপরিশোধিত তেলের দাম সম্প্রতি কমেছে। যদিও, ইরান যুদ্ধের কারণে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। এর ফলে সরকারি (India) কোষাগারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। যার প্রতিক্রিয়ায়, সরকার এখন কিছু কোম্পানিতে (Company) থাকা তার অংশীদারিত্ব বিক্রি করে কোষাগার শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে। ব্লুমবার্গের (Bloomberg) এক রিপোর্ট অনুসারে, সরকার এমন ৮ টি কোম্পানিকে চিহ্নিত করেছে যেগুলিতে আগামী কয়েক মাসে শেয়ার বিক্রি করা যেতে পারে।

    খরচ নিয়ন্ত্রণে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারিত্ব বিক্রির প্রস্তুতি সরকারের (India):

    সূত্র অনুযায়ী, এই সংস্থাগুলির মধ্যে রয়েছে দেশের বৃহত্তম বিমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা LIC, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড সহ বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। LIC-তে থাকা অংশীদারিত্ব বিক্রি করে সরকার প্রায় ১০০ বিলিয়ন টাকা আয় করতে পারে। একইভাবে, হিন্দুস্তান জিঙ্কে অংশীদারিত্ব বিক্রি করে সরকার ৫০ বিলিয়ন টাকা পেতে পারে।

    India prepares to sell stakes in several companies.

    লক্ষ্য কী: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই সরকারি আধিকারিকরা বিনিয়োগকারীদের চাহিদা যাচাই করার মাধ্যমে মূল্য নির্ধারণ করতে এবং ভবিষ্যৎ অফারগুলির জন্য সময়সীমা ঠিক করতে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারদের সঙ্গে সাপ্তাহিক বৈঠক করছেন।

    আরও পড়ুন: সিন্ধু চুক্তি স্থগিত হওয়ায় দিশেহারা পাকিস্তান! এক বছরে কত জল আটকাল ভারত? সামনে এল পরিসংখ্যান

    উল্লেখ্য যে, সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আরও একাধিক সরকারি সংস্থায় অংশীদারিত্ব বিক্রির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে এবং এর জন্য ব্যাঙ্কাকারদেরও নিয়োগ করা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, সরকার IDBI ব্যাঙ্ক লিমিটেডের মেজরিটি স্টেক বিক্রির জন্য নতুন দরপত্র আহ্বান এবং রিজার্ভ প্রাইস কমানোর বিষয়টিও বিবেচনা করছে।

    আরও পড়ুন: টাটা ট্রাস্টস থেকে আগেই অপসারিত! এবার ফ্যামিলি অফিস থেকে ইস্তফা রতন টাটার ঘনিষ্ঠ সহযোগীর

    অর্থ মন্ত্রকে একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। তবে, সরকার ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৮০০ বিলিয়ন রুপির সম্পদ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যার আওতায় সরকার এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসে শেয়ার বিক্রি করে প্রায় ২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে বলে বোঝানো গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের
    Next Article
    সিন্ধু চুক্তি স্থগিত হওয়ায় দিশেহারা পাকিস্তান! এক বছরে কত জল আটকাল ভারত? সামনে এল পরিসংখ্যান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment