Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইলিশ-চিংড়ি থেকে হারিয়ে যাওয়া মাছ, এই বাজারে মাছ বিক্রি হয় কেজিতে নয় থালায়

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : বাঙালি আর মাছের (Hilsa Fish) বন্ধন চিরন্তন। রুই, কাতলা, ভেটকি, পার্শে থেকে ইলিশ, চিংড়ি কোনও মাছেই ‘না’ নেই বাঙালির। মাছের বাজারে ভিড়ও হয় তাই চোখে পড়ার মতো। পছন্দের মাছের পিস বা গোটা মাছটাই কাটিয়ে নিতে ভিড় জমান বিক্রেতারা। তবে জানেন কি, এমন এক জায়গা রয়েছে যেখানে থালায় বিক্রি হয় মাছ।

    এই বাজারে ইলিশ (Hilsa Fish) বিক্রি হয় থালায়

    কলকাতা সহ শহরতলির অনেক বাজারই ভালো মাছের জন্য পরিচিত। তবে এর মধ্যে এক জায়গায় পাল্লা বাটখারায় মেপে নয়, বরং মাছ (Hilsa Fish) বিক্রি হয় থালায়! শুনতে অবাক লাগলেও কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বে এই জায়গায় অনেকদিন ধরেই এই পদ্ধতিতে বিক্রি হয়ে আসছে নানান মাছ। রুই, কাতলা, কালবোস, ট্যাংরা, পাবদা,খালবো গলদা চিংড়ি থেকে পুঁটি, বেলে, খয়রা, চাঁদা, বাচার মতো সব ধরণের মাছ বিক্রি হচ্ছে থালাতেই। তাও আবার সব টাটকা। ভাগীরথী থেকেই স্থানীয়রা তুলে নিয়ে আসে ইলিশ সহ এই সমস্ত মাছ।

    Hilsa fish is sold in thali at this market

    কলকাতার কাছেই বাজার: বিকেল হলেই এমন থালায় হরেক রকমের মাছ নিয়ে বসেন বিক্রেতারা। জানা গিয়েছে, ভোরবেলা মাছ (Hilsa Fish) ধরতে বেরোন জিয়াগঞ্জের স্থানীয় মৎস্যজীবীরা। সারাদিন ধরে মাছ ধরার পর সেইসব মাছ নিয়ে সন্ধ্যাবেলায় জিয়াগঞ্জ সদর ফেরিঘাটের গঙ্গার ধারে থালায় করে সেইসব মাছের পসরা সাজিয়ে নিয়ে বসেন তাঁরা।

    আরও পড়ুন : টাকা বেড়েছে বার্ধক্য-বিধবা ভাতার, অনলাইনে কীভাবে চেক করবেন স্ট্যাটাস?

    কত দাম মাছের: টাটকা মাছ থালায় সাজিয়ে নিয়ে বসেন বিক্রেতারা। ইলিশ ছাড়াও পিউলি, বাঁশপাতা, গুচি, ঘেরে, বাঁচার মতো প্রায় হারিয়ে যাওয়া মাছ বিক্রি হয় এখানে। থালার মাছ মূলত ঠিকায় বিক্রি হয়। চলে মাছের দাম নিয়ে দর কষাকষিও। বিভিন্ন মাছ অনুযায়ী বিভিন্ন দাম হয়। থালা পিছু কখনও ৫০-১৫০ টাকা আবার কখনও ৫০০ টাকা পর্যন্তও ওঠে দাম।

    আরও পড়ুন : এভাবে মেপে নিন চাল ডাল, খিচুড়ি হবে পারফেক্ট

    গঙ্গার টাটকা মাছের লোভে লালগোলা, ভগবানগোলা, রানিতলা সহ জিয়াগঞ্জের স্থানীয় মানুষও এখান থেকে মাছ কিনে নিয়ে যান।

    Click here to Read More
    Previous Article
    তারাতলার ঘটনায় মৃত্য ৫, আহত ২১! হাসপাতালে মুখ্যমন্ত্রী, এখনও চলছে উদ্ধ্বারকার্য
    Next Article
    ফের বাড়িতে CID! ডিজে মামলায় ৩০ জুন কণ্ঠস্বর রেকর্ড করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment