Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হুড়মুড়িয়ে বৃষ্টি আসছে কিছুক্ষণেই, আগামীকাল বাড়বে আরও? দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

    6 days ago

    বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। কোথাও কম কোথাও বেশি। গত কয়েকদিন ধরে প্রায় রোজই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও কমেছে অনেকটা। আবহাওয়া দপ্তর বলছে, আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গবাসীর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি মোটের ওপর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই।

    হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। আবার একটি নিম্নচাপ অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত। সবমিলিয়ে ঝড়-বৃষ্টি চলছে রাজ্যে।

    আগামীকাল, পরশু কোথায় কোথায় বৃষ্টি?

    বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। হলুদ সতর্কতা থাকছে এই সমস্ত জেলায়। এরপর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

    West Bengal Weather

    আরও পড়ুন: রান্নার গ্যাসের দামে ফের নড়াচড়া? আন্তর্জাতিক পরিস্থিতির মাঝে জেনে নিন আজকের রেট

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে বৃষ্টির দাপট সামান্য কমেছে। তবে রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দার্জিলিং ও কোচবিহারে। আপাতত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের।

    Click here to Read More
    Previous Article
    বেতন বাড়ছে রাজ্যের ৫৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর! বিরাট সিদ্ধান্ত সরকারের
    Next Article
    নিট নিয়ে বিস্ফোরক সব অভিযোগ রাহুল গান্ধীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment