Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হকিতে ফের বাজিমাত ভারতের! ৭-৪ ব্যবধানে পরাজিত করল পাকিস্তানকে

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে মেন্স আন্ডার-১৮ হকি 5s এশিয়া কাপ সম্পন্ন হচ্ছে ওমানে। এই ফরম্যাটে একটি দলে মাত্র ৫ জন খেলোয়াড় থাকেন। যেখানে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) এক দুর্দান্ত জয় পেয়েছে। ওমানের (Oman) রাজধানী মাস্কাটে সম্পন্ন হওয়া ম্যাচে (Men’s U18 Hockey5’s Asia Cup) ভারত পাকিস্তানকে ৭-৪ গোলে পরাজিত করেছে। ভারতের হয়ে করণ গৌতম হ্যাটট্রিক করেছেন। তিনি ম্যাচের পঞ্চম, নবম ও ১৯ তম মিনিটে গোল করেন।

    হকিতে পাকিস্তানকে পরাজিত করল ভারত (IND vs PAK):

    জানিয়ে রাখি যে, করণ গৌতম ছাড়াও তৃতীয় মিনিটে গোল করেন রাহুল যাদব, দশম মিনিটে প্রহ্লাদ রাজভর এবং একাদশ মিনিটে গোল করেন রোমিত পাল ও অধিনায়ক কেতন কুশওয়াহা। ৩ ম্যাচে এটি ভারতের তৃতীয় জয়। এর আগে ভারতীয় দল বাংলাদেশ ও ওমানকে পরাজিত করেছিল। এমতাবস্থায়, এলিট গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে ভারত প্রথম স্থানে রয়েছে। এদিকে, ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান।

    এদিকে, ওই ম্যাচের প্রথম ২ টি গোল ভারত করলেও অষ্টম মিনিটের মধ্যেই পাকিস্তান সমতা ফেরায়। দশম মিনিটের মধ্যে স্কোর ৩-৩ হয়ে যায়। কিন্তু এরপর ভারত পরপর ৩ টি গোল করে স্কোর ৬-৩ করে ফেলে। এরপর উভয় দল আরও ১-১টি করে গোল করে।

    আরও পড়ুন: Airtel-এর তুলনায় ১০০ টাকা সস্তা, অথচ বেশি সুবিধা! Reliance Jio-র এই রিচার্জ প্ল্যান ঝড় তুলছে বাজারে

    প্রথমবার সম্পন্ন হচ্ছে টুর্নামেন্ট: জানিয়ে রাখি যে, ২০২৬ মেন্স আন্ডার ১৮ হকি 5s এশিয়া কাপ প্রথমবার সম্পন্ন হচ্ছে। এতে অংশগ্রহণ করছে এশিয়ার ৭ টি জাতীয় দল। যেখানে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ওমান, ইরান, ইরাক এবং সৌদি আরব ও ভারত। টুর্নামেন্টটি আয়োজন করছে এশিয়ান হকি ফেডারেশন। এই টুর্নামেন্ট গত ২০ জুলাই থেকে শুরু হয়েছে এবং ফাইনাল সম্পন্ন হবে আগামী ২৫ তারিখে।

    আরও পড়ুন: ২ মাসের ব্যবধানে দ্বিতীয়বার! ফের দাম বাড়তে চলেছে Maruti Suzuki-র গাড়ির, কী জানাল সংস্থা?

    হকি 5s-এর নিয়মকানুন: উল্লেখ্য যে, হকি 5s হল ফিল্ড হকির একটি দ্রুততর ও সংক্ষিপ্ত সংস্করণ। যেখানে প্রতিটি দলে ৫ জন খেলোয়াড় থাকেন। মূলত, ৪ জন খেলোয়াড় মাঠে থাকেন এবং একজন গোলরক্ষক। খেলাটি ১০ মিনিটের দুটি অর্ধে খেলা হয় এবং অ্যাটাকিং হাফে যেকোনও জায়গা থেকে শট নেওয়া যায়। এছাড়াও, হাফ টাইম ব্রেক হয় দু’মিনিটের।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন, সম্ভাব্য দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী
    Next Article
    দ্বাদশ সাপ্লিমেন্টারি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু, কবে পরীক্ষা জানুন CBSE এর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment