Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হিলারি ক্লিন্টনের সফরের ১৪ বছর পর ফের কলকাতায় মার্কিন বিদেশসচিব! চলতি মাসেই আসবেন রুবিও?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: ১৪ বছর পর ফের কলকাতায় আসতে পারেন কোনও মার্কিন বিদেশসচিব। সূত্রের খবর, চলতি মাসের শেষদিকে ভারত সফরে এসে একদিনের জন্য কলকাতাতেও পা রাখতে পারেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও (Marco Rubio)। আগামী ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তাঁর দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। সেই সফরের মাঝেই কলকাতা সফরের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি, তবু এই সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    চলতি মাসেই কলকাতা সফরে আসতে পারেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio):

    কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন রুবিও। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দিতে পারেন তিনি। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে, বিশেষ করে ইরান-ইজরায়েল সংঘাত এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে এই সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভারত-আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশ এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়েও আলোচনা হতে পারে।

    আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, শিয়ালদহ শাখায় বড় আপগ্রেড, যাত্রীদের মুখে স্বস্তির হাসি

    কলকাতার মার্কিন দূতাবাস সূত্রে খবর, দিল্লির ব্যস্ত কূটনৈতিক কর্মসূচির মাঝেই রুবিওর একদিনের কলকাতা সফরের পরিকল্পনা রয়েছে। তবে শহরে তাঁর নির্দিষ্ট কর্মসূচি কী হবে, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক, শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা কিংবা সাংস্কৃতিক কর্মসূচি, কোনটি তাঁর সফরের অংশ হতে পারে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সফরের দিনক্ষণও পরে চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।

    উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন বিদেশসচিব  হিলারি ক্লিনটন কলকাতা সফরে এসেছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছিলেন হিলারি। বাণিজ্য, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। প্রায় দেড় দশক পর ফের কোনও মার্কিন বিদেশসচিবের কলকাতা সফরের সম্ভাবনা তাই নতুন করে তাৎপর্য তৈরি করেছে।

    US Secretary of State Marco Rubio may visit Kolkata this very month.

    আরও পড়ুন: যুদ্ধের উত্তেজনার আবহেই দিল্লিতে উপস্থিত রাশিয়া ও ইরানের বিদেশমন্ত্রী! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

    রাজ্যে সদ্য রাজনৈতিক পালাবদলের পর মার্কো রুবিওর (Marco Rubio) এই সফরকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রুবিও কলকাতায় এলে তাঁর সঙ্গে আলাদা বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক কূটনীতির নিরিখে এই সফর যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষজ্ঞদের মতে, ভারত-আমেরিকা সম্পর্কের পাশাপাশি পূর্ব ভারতের ভূরাজনৈতিক গুরুত্বও এই সফরের মাধ্যমে নতুন করে উঠে আসতে পারে।

    Click here to Read More
    Previous Article
    মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়তে চলেছে তেলের দাম? কী জানালেন RBI গভর্নর?
    Next Article
    মুখ্যমন্ত্রীর আসনে দাদা শুভেন্দু অধিকারী বিধায়ক হিসেবে শপথ গ্রহণে ভাই দিব্যেন্দুর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment