Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গুন্ডা দমন আইনে স্থগিতাদেশ দেওয়া হোক! রাজ্যে চালু হতে না হতেই কলকাতা হাইকোর্টে মামলা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে রাজ্যে গুন্ডা দমন আইন (Anti Gunda Law) চালু হয়েছে। এরপর ২৪ ঘণ্টাও কাটেনি। তার আগেই এই আইনে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হল। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর।

    গুন্ডা দমন আইনে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা | (Anti Gunda Law)

    রাজ্যে গুন্ডা দমন আইন চালু হওয়ার পরেই এই আইনের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তথা সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর আবেদন মেনে নিয়েছে উচ্চ আদালত। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

    আরও পড়ুনঃ কোন কোন হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা? বাড়ি বসে কীভাবে তালিকা দেখবেন জানুন

    এদিকে রাজ্য বিধানসভায় পেশের আগেই প্রস্তাবিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল ২০২৬’ ও ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ নিয়ে সরব বামেরা। তাঁরা এই দুই বিলকে ‘কালা কানুন’ বলে দাবি করেছে। আগেই এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিজ্ঞ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার আইন চালু হতেই হাইকোর্টে দায়ের হল মামলা।

    এদিকে এই গুন্ডা দমন বিল নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাঁদের বক্তব্য, এই বিল কি সত্যি সত্যিই গুন্ডা দমনের জন্য আনা হচ্ছে নাকি এর মাধ্যমে প্রতিবাদের স্বর চেপে দেওয়া সরকারের লক্ষ্য? অপরাধ দমন করার নামে সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কি সরকারের আছে?

    PIL filed against Anti Gunda Law in Calcutta High Court

    আজ রাজ্যে এই বিল চালু হতেই হাইকোর্টে দায়ের করা হল মামলা। আইনজীবী তথা সিপিএম নেতা সব্যসাচীর আবেদন মেনে জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুনানিতে কী হয় সেদিকেই নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    'আগে রথে নামমাত্র সাহায্য করত রাজ্য' | Rath Yatra 2026 | Suvendu Adhikari | #shorts
    Next Article
    ‘Under Enquiry’ বা ‘Payment Pending’ স্ট্যাটাস, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের শেষ তারিখ কবে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment