Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরম মোকাবিলায় এসি-কুলার, যাত্রী সুবিধার্থে প্ল্যাটফর্মে আপগ্রেড পূর্ব রেলের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : গ্রীষ্মের প্রখর তাপে সামলাতে এবার বড় উদ্যোগ পূর্ব রেলে। যাত্রী সুবিধার্থে নানান পদক্ষেপ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। এবার তেমনই এক বড় পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে মোকাবিলা করতে পূর্ব রেলওয়ে ডিভিশনগুলিতে এসি, কুলার ইনস্টলেশনের কাজ করছে।

    প্ল্যাটফর্মে এসি, কুলার বসাচ্ছে পূর্ব রেল (Indian Railways)

    এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব রেলওয়ে এলাকায় ৭৮ টি নতুন ওয়াটার কুলার ইনস্টল করেছে। এর মধ্যে শিয়ালদহে ৬ টি, মালদহে ৬ টি এবং আসানসোল বিভাগে ৬৬ টি ওয়াটার কুলার বসানো হয়েছে। শুধু ওয়াটার কুলারই নয়, মালদহ বিভাগের রাজমহল স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্মে চারটি নতুন এয়ার সার্কুলেটিং ফ্যান লাগানো হয়েছে।

    Eastern Indian Railways install ac cooler in platforms

    কোথায় বসানো হচ্ছে: জঙ্গিপুর রোড স্টেশনের এবিএসএস ভবনে ৫ টি স্প্লিট এসি বসানো হয়েছে। মুঙ্গের স্টেশনে পানীয় জলের সমস্যা মেটাতে একটি ২ এইচপি সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে। শুধু তাই নয়, যাত্রীদের নিরাপত্তায় শিয়ালদহ এবং মালদহ বিভাগের (Indian Railways) অতিরিক্ত ভিড় হওয়া ১০ টি স্টেশনে আলোর মান উন্নত করা হয়েছে।

    আরও পড়ুন : সরকার পরিবর্তন হতেই ভোলবদল শিয়ালদহ স্টেশনের, দীর্ঘদিনের দাবি পূরণে স্বস্তি যাত্রীদের

    বসানো হয়েছে এসি: চলতি মে মাসে শিয়ালদহ, আসানসোল, হাওড়া, মালদহ, জামালপুর, লিলুয়া এবং কাঁচরাপাড়া অঞ্চলে ২৪৬১ টি বিদ্যুৎ সাশ্রয়ী বিএলডিসি সিলিং ফ্যান দেওয়া হয়েছে। পাশাপাশি মালদহে ২৪ টি ২ টনের স্প্লিট এসি, শিয়ালদহে ৯ টি এসি বসানো হয়েছে।

    আরও পড়ুন : ‘আপনি আমার মহাদেবের…’, কন্ডোম-কাণ্ড মনে করিয়ে সায়নীকে সপাট জবাব জিতুর

    তালঝারি, মুঙ্গের, ধরহরা স্টেশনে নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। মালদহে ৪০৫ টি রক্ষণাবেক্ষণ মুক্ত আর্থিং পয়েন্ট তৈরি করা হয়েছে। জগদীশপুর, বেলা হল্ট, বারহারওয়ার মতো স্টেশনও উন্নত হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Bidhannagar-এ TMC পার্টি অফিসে থরেথরে সাজানো আধার কার্ড! তুমুল শোরগোল এলাকাজুড়ে
    Next Article
    বড় চমক অনন্ত আম্বানির! লঞ্চ করলেন Vantara Creamery, মিলবে ১৭ টি ফ্লেভারের প্রিমিয়াম আইসক্রিম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment