Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরম বাড়তেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত! শনি থেকে ঝড়-বৃষ্টির তাণ্ডব দক্ষিণবঙ্গে: আবহাওয়ার আগাম খবর

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। গতকাল বৃহস্পতিবার রথ যাত্রার দিনও ভিজেছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর বলছে, এই ঝড়-বৃষ্টির দাপট থাকবে আরও বেশ কয়েক দিন। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে আবহাওয়ার উন্নতি হবে। তবে তার আগে পর্যন্ত চলবে বর্ষণ। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আগাম আপডেট। (West Bengal Weather Report)

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজ ও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আসলে বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে নিম্নচাপ অঞ্চল উত্তর দিকে সরছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। সবকিছুর মিলত প্রভাবে ঝড়-বৃষ্টি হবে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

    শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে। সোমবার নাগাদ বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে ফের।

    বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহর কলকাতাও আগামী কয়েকদিন ভিজবে। যদিও ভারী বৃষ্টি হবে না। এদিকে সাগরে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    south bengal weather(243)

    আরও পড়ুন: ৩ নয়, আরও বেশি বাড়তে পারে DA! সরকারি কর্মচারীদের জন্য নতুন আপডেট

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার এবং রবিবার প্রবল বৃষ্টিএ লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বাকি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ অধিকাংশ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার পর্যন্ত।

    Click here to Read More
    Previous Article
    ‘সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব’, মমতাকে বললেন শুভেন্দু, কেন?
    Next Article
    শিবপ্রসাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কি বললেন শ্যামৌপ্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment