Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গোল হজম করা কাকে বলে ভুলে গিয়েছে স্পেন! রোনাল্ডোদের ছিটকে নতুন ইতিহাস লিখলেন লা রোজা-রা

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালকে (Portugal) হারিয়ে ইতিহাস তৈরি করেছেন স্পেনের (Spain) গোলরক্ষক উনাই সিমন (Unai Simon)। বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে টানা ৬০৯ মিনিট ধরে কোনও গোল হজম না করার এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন তিনি। বিশ্বকাপে তার বিপক্ষে সর্বশেষ গোলটি করেছিলেন জাপানের আও তানাকা। সেই গোলটি তাকে হজম করতে হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে। আসুন দেখে নেওয়া যাক তারপর থেকে বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স।

    ● ২০২২ বিশ্বকাপ, শেষ ১৬: স্পেন ০ – ০ মরক্কো (টাইব্রেকারে মরক্কো জয়ী)
    ● ২০২৬ বিশ্বকাপ, গ্রুপ পর্ব: স্পেন ০- ০ কেপ ভার্দে
    ● ২০২৬ বিশ্বকাপ, গ্রুপ পর্ব: স্পেন ৪ – ০ সৌদি আরব
    ● ২০২৬ বিশ্বকাপ, গ্রুপ পর্ব: স্পেন ১- ০ উরুগুয়ে
    ● ২০২৬ বিশ্বকাপ, শেষ ৩২: স্পেন ৩ – ০ অস্ট্রিয়া
    ● ২০২৬ বিশ্বকাপ, শেষ ১৬: স্পেন ১ – ০ পর্তুগাল

    আরও পড়ুন: মেসি ম্যাজিকে জয় আর্জেন্টিনার! অবিশ্বাস্য লড়াই করেও হার মানলো ভোজিনহার কেপ ভার্দে

    তবে এদিন পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে উনাই সিমনকে তেমন কোনও পরিশ্রম করতেই হয়নি। গোটা ম্যাচে মাত্র ২ বার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হয় তাকে। দুই ক্ষেত্রেই গোলমুখী শট নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

    আরও পড়ুন: ম্যাচ শুরুর আগে পাত্তা দেননি নরওয়ের দৈত্যকে! সেই হাল্যান্ডের কেরামতিতেই শেষ আনসেলোত্তির ব্রাজিলের স্বপ্ন

    মিখায়েল মোরিনোর গোলে পর্তুগালের বিরুদ্ধে জয় পাওয়ার পর এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে এই পর্যায়ে পৌঁছেছে তারা। রোমেলু লুকাকু-দের বিরুদ্ধে তাদের লড়াই একেবারেই সহজ হবে না। কিন্তু স্পেনের গোলরক্ষকের সাম্প্রতিক ফর্ম ভরসা দিচ্ছে সকলকে।

     

    Click here to Read More
    Previous Article
    পারলেন না রোনাল্ডো, ঘুম পাড়ানি ফুটবল খেলে বিদায় পর্তুগালের! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন
    Next Article
    কয়েক ঘণ্টার অপেক্ষা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment