Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গড়লেন নতুন ইতিহাস! প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেন জিতলেন পিভি সিন্ধু

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) এবার নয়া ইতিহাস গড়লেন। ইতিমধ্যেই তিনি জাপান ওপেনের (Japan Open 2026) শিরোপা জিতেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট জেতা প্রথম ভারতীয় শাটলার হিসাবে বিবেচিত হচ্ছেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গেল ফাইনালে তিনি তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জাপানের আকানে ইয়ামাগুচিকে (Akane Yamaguchi) সরাসরি গেমে ২১-১৭, ২১-১৭ ব্যবধানে পরাজিত করেন। ব্যাডমিন্টন কোর্টে এই দুই খেলোয়াড়ের মধ্যে এটি ছিল ৩০ তম লড়াই যেখানে পিভি সিন্ধু এখন ১৬-১৪ ব্যবধানে এগিয়ে গেলেন।

    ইতিহাস গড়লেন পিভি সিন্ধু (PV Sindhu):

    প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেন জিতলেন পিভি সিন্ধু: জানিয়ে রাখি যে, জাপান ওপেন জিতে পিভি সিন্ধু একটি ঐতিহাসিক সাফল্যের কাহিনি রচনা করেছেন। এই জয়টি তাঁর জন্য অপরিসীম তাৎপর্যপূর্ণ। এটি তাঁর প্রথম BWF৭৫০ শিরোপা। এছাড়াও, তিনি জাপান ওপেন জেতা প্রথম ভারতীয়।

    PV Sindhu becomes first Indian to win Japan Open.

    এদিকে, ২০২৪ সালে সৈয়দ মোদী টুর্নামেন্ট জেতার পর ব্যাডমিন্টন কোর্টে এটিই তাঁর প্রথম ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। এছাড়াও, ৪ বছরের মধ্যে ভারতের বাইরে এটি তাঁর প্রথম বড় ব্যাডমিন্টন শিরোপা হিসাবেও বিবেচিত হচ্ছে। পিভি সিন্ধু সর্বশেষ ২০২২ সালে সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন। জাপান ওপেনে তাঁর এই জয়টি আরও স্পেশাল হয়ে উঠেছে কারণ, তিনি ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছেন।

    আরও পড়ুন: সিরিজ শুরু ২৩ জুলাই থেকে! টিম ইন্ডিয়ার সঙ্গে নতুন সফর শুরু বৈভব সূর্যবংশীর

    ইয়ামাগুচিকে পরাস্ত করেছেন পিভি সিন্ধু: ব্যাডমিন্টন কোর্টে পিভি সিন্ধু এবং আকানে ইয়ামাগুচির মধ্যে সবসময় তুমুল টক্কর পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, তাঁদের পরিসংখ্যানই প্রমাণ করে যে এই দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। তবে, জাপান ওপেনের ফাইনালে খেলতে নেমে আকানে ইয়ামাগুচিকে পিভি সিন্ধুর বিরুদ্ধে নজর কাড়তে পারেননি। পিভি সিন্ধুর গতিশীল খেলার কোনও জবাব যেন তাঁর কাছে ছিল না। এর ফলস্বরূপ পিভি সিন্ধু জাপান ওপেন ফাইনালে সহজেই জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেন।

    আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল দেখতে লক্ষ লক্ষ টাকা খরচ! টিকিটের দামে কেনা যাবে বিলাসবহুল SUV

    র‍্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা: জানিয়ে রাখি যে চলতি বছরের শুরুতে পিভি সিন্ধুর র‍্যাঙ্কিং বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে নেমে গিয়েছিল। তবে, তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি শীর্ষ দশে ফিরে এসেছেন এবং বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছেন। জাপান ওপেনের ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করার পর পিভি সিন্ধুর র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    শুভেন্দুর প্রতি আমার ভরসা আছে#SuvenduAdhikari #BJPGovernment #ParthaChatterjee #tmc
    Next Article
    "দলও মানুষের থেকে বিচ্ছিন্ন"-পার্থর মুখেও বেসুরো বুলি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment