Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফুটবল উৎসবে শামিল গোটা রাজ্য! বিশ্বকাপ ফাইনাল দেখাতে শুভেন্দু সরকারের বিশেষ পরিকল্পনা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই আবেগ, উত্তেজনা আর উৎসব। সেই আবহে সামিল হতে এবার রাজ্যের সাধারণ মানুষকে বিশেষ সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। শুধু টেলিভিশনের পর্দায় নয়, এবার খোলা জায়গায় বিশাল স্ক্রিনে একসঙ্গে বসে ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলায় এই আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

    বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা করছে সরকার (West Bengal Government)

    বিশাল স্ক্রিনে ফিফা বিশ্বকাপ দেখার এই উদ্যোগ বাস্তবায়নের জন্য রাজ্য ক্রীড়া দফতর প্রতিটি জেলার প্রশাসনের হাতে ১ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। ওই অর্থ ব্যবহার করে এমন জায়গায় বড় স্ক্রিন বসানো হবে, যেখানে একসঙ্গে বহু মানুষ ম্যাচ উপভোগ করতে পারবেন। জেলা সদর বা জনবহুল এলাকাগুলিকে প্রাথমিকভাবে এই আয়োজনের জন্য বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে সর্বাধিক সংখ্যক দর্শক এর সুবিধা পান।

    শুধু স্ক্রিন বসালেই দায়িত্ব শেষ নয়। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের। কোথায় খেলা দেখানো হবে, দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে বসার ব্যবস্থা— প্রতিটি বিষয় জেলা প্রশাসনকে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপ ফাইনাল ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়িয়েই উৎসবের পরিবেশ বজায় রাখার লক্ষ্য নিয়েছে সরকার।

    West Bengal Government's special plan to show the World Cup final

    আরও পড়ুন : ঝড়-বৃষ্টির জোড়া দাপট! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা দুর্যোগের কবলে? আজকের আবহাওয়ার খবর

    এই উদ্যোগের সবচেয়ে বড় সুফল পাবেন জেলার বাসিন্দারা। এতদিন বড় শহরের বিভিন্ন জায়গায় এমন আয়োজন দেখা গেলেও এবার প্রত্যন্ত এলাকার ফুটবলপ্রেমীরাও নিজেদের জেলাতেই বড় পর্দায় বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। প্রিয় দলকে সমর্থন জানাতে একসঙ্গে জড়ো হবেন হাজার হাজার মানুষ। রাজ্যজুড়ে বিশ্বকাপ ফাইনাল পরিণত হবে ফুটবল উৎসবে।

    Click here to Read More
    Previous Article
    ফ্রি রেশন নিয়ে বড় আপডেট! কারা পাবেন, কীভাবে করবেন আবেদন?
    Next Article
    OBC মামলা থেকে সরে রাজ্য, এবার কি খুলছে নিয়োগের জট? ৭ দিনের ডেডলাইন নবান্নের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment