Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফ্রি-তে বিউটিশিয়ান কোর্স করাচ্ছে রাজ্য সরকার, জানুন আবেদন করবেন কীভাবে

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার বেকার যুবক-যুবতীদের জন্য নিয়ে এসেছে রাজ্যের তরফ থেকে সুবর্ণ সুযোগ। উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে শুরু হতে চলেছে বিশেষ প্রশিক্ষণ শিবির। এর জন্য অশোকনগরে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হবে বিউটিশিয়ান কোর্স (Free Beautician Course)। পাশাপাশি এই কোর্সের পর যাতায়াত খরচের জন্য আপনি পাবেন অতিরিক্ত সুযোগ সুবিধা।

    ফ্রি বিউটিশিয়ান প্রশিক্ষণে রাজ্যের উদ্যোগ (Free Beautician Course)

    ২০১৬ সালে বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ দিতে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করে রাজ্য। যেখানে টেলারিং, ফিটিং, ইলেকট্রিশিয়ান, রিটেল, বিউটিশিয়ান কোর্স-সহ (Free Beautician Course) বিভিন্ন কাজ শেখানো হয়। এমনকি এই প্রশিক্ষণের পর পরীক্ষায় পাশ করলে মেলে প্লেসমেন্টও।

     Free Beautician Course state initiative for

    আরও পড়ুন: দু’স্টেশন আগেই শেষ হবে ট্রেন, পুরী পৌঁছনো কঠিন? কলকাতা রেল চলাচলে নতুন সমীকরণ

    তাই চলতি বছরে হেয়ার স্টাইল ও বিউশিয়ান কোর্স শেখানোর বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে ৩৯০ ঘণ্টার এই ট্রেনিংয়ে শেখানো হবে হেয়ার কাটিং, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার কালার, হেয়ার স্টাইলিং, আই-ব্রো, ম্যানিকিওর, পেডিকিওর, ফেসিয়াল, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ-সহ আরও বিভিন্ন জিনিস।

    তবে এই প্রশিক্ষণের আবেদনের ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। আপনার বয়স হতে হবে ১৮ বছরের বেশি। নথি হিসেবে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার নথি, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাশবই, আধার কার্ড, ছবি। এই ক্লাস করতে আপনাকে যেতে হবে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। নেতাজি শতবার্ষিকি মহাবিদ্যালয়ে চলবে প্রশিক্ষণ শিবির। জানা যাচ্ছে, প্রশিক্ষণের পর উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দেওয়া হবে যাতায়াতের খরচ।

    পাশাপাশি এই কোর্সের পর মিলবে সরকারি সার্টিফিকেট ও প্লেসমেন্ট। তাই আর দেরি করবেন না।তাই আবেদন করতে যোগাযোগ করুন ৮৫৮৩৯৮১৮৯৯-এই নম্বরে। বুক করে ফেলুন আপনার আসন। জানা যায় ১৫ মার্চের পর ক্লাস শুরু হবে (Free Beautician Course)।

    Click here to Read More
    Previous Article
    হাতি আ*ত*ঙ্কে, জয়পুরের রাউৎখন্ড গ্রাম! #ElephantAttack #Jaipur #Rautkhand #banglahunt
    Next Article
    দু’স্টেশন আগেই শেষ হবে ট্রেন, পুরী পৌঁছনো কঠিন? কলকাতা রেল চলাচলে নতুন সমীকরণ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment