Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফিরহাদ জমানায় ইতি! পুরবোর্ড টিকলে কলকাতার নতুন মেয়র কে? বৈঠক ডাকলেন মমতা

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। গতকাল নিয়মমাফিক ইস্তফাপত্র জমা দেন তিনি। এরপর থেকেই পুরবোর্ড নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরবোর্ড কেন ভাঙা হবে না, তা জানতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য। এই আবহে পুরবোর্ড টিকে গেলে কলকাতার নতুন মেয়র (Kolkata New Mayor) কে হবেন তা ঠিক করতে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    নতুন মেয়র (Kolkata New Mayor) কে? সিদ্ধান্ত নিতে বৈঠক

    জানা গিয়েছে, আগামীকাল দুপুর ৩টের সময় বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন দলনেত্রী। দলের পদাধিকারী ও কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, ফিরহাদের উত্তরসূরি হিসেবে শোভন চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হতে পারে। এই নিয়ে দলের ভিতরে জোর চর্চা শুরু হয়েছে।

    আরও পড়ুনঃ রেশন নিয়ে কড়াকড়ি! নিষ্ক্রিয় করা হবে এইসব গ্রাহকদের কার্ড, জারি নির্দেশিকা

    এর আগে কলকাতার মেয়রের দায়িত্ব সামলেছেন শোভন। কলকাতা পুরসভার নতুন নিয়ম অনুযায়ী তাঁর এই পদে আসীন হওয়াতেও কোনও বাধা নেই। কারণ কেএমসির নয়া নিয়ম বলছে, শহর কলকাতার যে কোনও নাগরিক মেয়র হতে পারেন। তবে ৬ মাসের মধ্যে তাঁকে ভোটে দাঁড়িয়ে জিতে আসতে হবে। এদিকে আগামী ৬ মাসের মধ্যেই বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাবে।

    এছাড়া আরও জানা যাচ্ছে, প্রাক্তন মেয়র শোভনকে ফের মেয়র করা নিয়ে তৃণমূলের অন্দরে জোর চর্চা চললেও দলের অনেকে চাইছেন, ডেপুটি মেয়র কিংবা মেয়র পারিষদের দায়িত্বে থাকা কাউকে কলকাতার মেয়র পদে বসানো হোক। সেক্ষেত্রে আগামীকালের বৈঠকে কী হয় সেদিকে নজর থাকবে সকলের।

    Who will become Kolkata new mayor Mamata Banerjee calls meeting on Sunday

    অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র পদে ফিরহাদের ইস্তফা দেওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় ইতি টেনে গতকাল পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০১৮ সাল থেকে কলকাতার মেয়রের দায়িত্ব পালনের পর ইস্তফা দিলেন ববি।

    Click here to Read More
    Previous Article
    খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা যোজনায় কীভাবে আবেদন? দেখে নিন পরপর ধাপ
    Next Article
    যে যার ইচ্ছেমতো দল পরিবর্তন করে নিচ্ছে, এটা একটা দলের জন্য বিপজ্জনক : বিশ্বরূপ দে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment