Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘ফিরে এলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’! দলত্যাগীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেকের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের ফল ঘোষণার পর দু’টুকরো হয়ে গিয়েছে তৃণমূল (TMC)। একের পর এক সাংসদ, বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। এরপর তাঁদের সিংহভাগের নিশানাতেই উঠে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার দলত্যাগীদের পাল্টা ওপেন চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    দলত্যাগীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেকের | (Abhishek Banerjee)

    শনিবার অভিষেকের আমতলার পার্টি অফিসে বুলডোজার চলেছে। এই নিয়ে আজ বিকেলে কালীঘাটের বাড়ির সামনে থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ডায়মন্ড হারবারের সাংসদ। কুণাল ঘোষকে পাশে নিয়ে দলত্যাগীদের উদ্দেশে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

    আরও পড়ুনঃ পালাবদলের পর ফের কলকাতায় মেসি? বিশ্বকাপ ফাইনালের আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট শতদ্রুর

    অভিষেক বলেন, “আমায় নিয়ে কারও অসুবিধা থাকলে চ্যালেঞ্জ করছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসুন। আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। ওপেন চ্যালেঞ্জ করছি।“

    এরপর ইস্তফা দেওয়ার সময়সীমা সোজা ১ ঘণ্টায় নামিয়ে আনেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “২৪ ঘণ্টা ছাড়ুন। আমি ১ ঘণ্টায় ইস্তফা দিয়ে দেব। আরও কমিয়ে দিচ্ছি… আপনারা ৩টের সময় আসুন, আমি ৪টের সময় পদত্যাগ করছি।“

    Abhishek Banerjee open challenge

    অভিষেক এদিন বলেন, “যাদের সমস্যা রয়েছে, তাঁরা যদি বলেন দলের পরাজয় অথবা এই পারফরম্যান্সের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তাহলে ২০২৪ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস যে ২৯টি আসন পেয়েছে, তার কৃতিত্বও আমার। আবারও বলব, আপনারা ফিরে আসুন, আমি ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। মিলিয়ে নেবেন, কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাও দাও। তোমায় ইডি-সিবিআই কেউ ধরবে না।“

    রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন অনুব্রত মণ্ডল, মদন মিত্রের মতো তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। সাংসদদের একটা বড় অংশ এনসিপিআই-য়ে যোগ দিয়েছেন। এরপর তাঁদের মধ্যে অনেকেই অভিষেককে নিয়ে সরব হয়েছেন। এবার দলত্যাগীদের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে শোরগোল ফেললেন তৃণমূল সেনাপতি।

    Click here to Read More
    Previous Article
    মূল বেতন বাড়বে ২ থেকে ২.৫ গুণ! DA নিয়ে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
    Next Article
    Kunal Ghosh: ২১ জুলাই-এর প্রস্তুতি নিয়ে কি বললেন কুনাল-দোলা? 21 july | TMC

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment