Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফিরছে ট্রামের দিন? সল্টলেক-নিউ টাউন রুট নিয়ে বড় ভাবনার রাজ্যের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক : কলকাতার হারিয়ে যেতে বসা ট্রাম (Tram) পরিষেবাকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। পুরনো ট্রাম রুটগুলিকে পুনরায় সচল করার পাশাপাশি ভবিষ্যতে সল্টলেক ও নিউ টাউনের মতো পরিকল্পিত রাস্তায় ট্রাম পরিষেবা চালুর ভাবনা নিয়ে এগোচ্ছে পরিবহণ দফতর। পরিবেশবান্ধব গণপরিবহণকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

    কলকাতার একাধিক রুটে ট্রাম (Tram) চালানোর পরিকল্পনা সরকারের

    সম্প্রতি রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, প্রথম পর্যায়ে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম নেটওয়ার্ককে পুনর্গঠনের কাজ চলছে। বর্তমানে যে অল্প কয়েকটি রুটে ট্রাম চলছে, সেখানে পরিষেবার মান উন্নত করা হবে। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পর সল্টলেক ও নিউ টাউন পর্যন্ত ট্রাম পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোবে সরকার। ট্রাম পরিষেবাকে আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে ফের চালু করার জন্য বিশেষ রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাইটসকে।

    সরকারের মতে, ট্রাম শুধু কলকাতার ঐতিহ্যের অংশ নয়, এটি দূষণমুক্ত ও টেকসই গণপরিবহণ হিসেবেও গুরুত্বপূর্ণ। তাই শহরের যানজট কমানো এবং পরিবেশ রক্ষার স্বার্থে ট্রামকে ফের সক্রিয় করার উপর জোর দেওয়া হচ্ছে। পরিবহণ মন্ত্রীর কথায়, একটি ট্রামে যতজন যাত্রী চলাচল করতে পারেন, তা তিনটি বাসের থেকেও বেশি।তাঁর বক্তব্য, ভবিষ্যতে মেট্রো রেলের সঙ্গে ট্রাম নেটওয়ার্ককে সংযুক্ত করা গেলে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা সম্ভব হবে।

    state government has big ideas about Salt Lake-New Town Tram route

    আরও পড়ুন : টাকা-পয়সার লেনদেন থেকে, কার নির্দেশে হত প্ল্যান পাশ? তারাতলা কাণ্ডে ম্যারাথন জেরায় মুখ খুলল কালী

    এমনকি কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হুগলি নদী এবং আদি গঙ্গার পাশ দিয়ে নতুন ট্রামলাইন নির্মাণ করা সম্ভব কি না, তা নিয়ে পরিবহণ দফতর ও রাইটস যৌথভাবে সম্ভাব্যতা যাচাই করছে। এছাড়া ট্রামের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের দিকেও নজর দিয়েছে রাজ্য সরকার। পরিবহণ মন্ত্রীর কথায়, দুর্গাপুজোর মতো ট্রামকেও ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সেই লক্ষ্য পূরণ হলে কলকাতার ঐতিহ্য যেমন বিশ্বমঞ্চে আরও মর্যাদা পাবে, তেমনই শহরের পরিবহণ ব্যবস্থার নতুন পরিচয়ও তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

    Click here to Read More
    Previous Article
    ‘আমাকে ইউজ..’, এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে বিস্ফোরক রচনা
    Next Article
    জুলাই মাসে সরকারি কর্মীদের পোয়া বারো! রয়েছে অনেক ছুটি, নবান্নের হলিডে লিস্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment