Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের ঘটে গেল এক বড়োসড়ো দুর্ঘটনা। এবার উত্তরাখণ্ডের হৃষিকেশে ঘটলো, রেলের বড় দুর্ঘটনা (Indian Railways)। সোমবার রাতে ঘটে এই দুর্ঘটনাটি। সূত্রের খবর যোগী নগরী রেলস্টেশন এর কাছে লাইনচ্যুত হল উজ্জয়িনী এক্সপ্রেস এর তিনটি কোচ। এই ঘটনায় যথারীতি এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। পাশাপাশি জানা যায় প্রায় রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে। এছাড়াও ডিরেলড হয়ে যাওয়া কামরা কার্য তো ঝুলে রয়েছে ওপর থেকে। তবে স্বস্তির খবর একটাই, দুর্ঘটনার সময় ওই ট্রেনে কোন যাত্রী ছিল না। যার ফলে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

    রেলপথে ফের বিপত্তি, লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেস (Indian Railways)

    রেল সুত্রের খবর, রক্ষণাবেক্ষণ এর সময় হঠাৎ করে ট্রেনে ব্রেকে সমস্যা দেখা দেয়। এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। পাশাপাশি এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলো। এমনকি রেলের রক্ষণাবেক্ষণের কাজ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন (Indian Railways)।

    Indian Railways fresh trouble on the tracks Ujjayini Express derails

    আরও পড়ুন: আবারও বাড়ল জ্বালানির খরচ, পেট্রল-ডিজ়েলের নতুন দামে পকেটে চাপ মধ্যবিত্তের

    তবে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পরও কোন সিনিয়র রেল আধিকারিক ঘটনাস্থলে পৌঁছয়নি। তবে খবর জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। পরে সেখানে রেল পুলিশ পৌঁছে রেললাইন থেকে সকলকে সরিয়ে দেয়।

    প্রসঙ্গত কয়েকদিনে দেশে একের পর এক রেল দুর্ঘটনা ঘটে চলেছে। সোমবার সকালে ভাবুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে আচমকা আগুন লেগে যায়। ঠিক এর আগের দিন, রবিবার মধ্যপ্রদেশের রতলামে তিরুবনন্তপুরম-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের দুটি এসি কোচে আগুন লাগে।

    তবে দু’টি ঘটনাতেই কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু পরপর দু’দিন ট্রেনে আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ‘DA টা অ্যাজেন্ডার..,’ রাজ্য সরকারি কর্মচারীদের নয়া পে কমিশন আসতেই বিরাট দাবি
    Next Article
    বাইপাস টেগোর পার্কে পিক আপ ভ্যানের সঙ্গে পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment