Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করেও হল না অংশগ্রহণ! সতীর্থের ঈর্ষায় খুন প্রতিভাবান প্যারা-অ্যাথলিট

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেও সেখানে অংশগ্রহণ করতে পারলেন না দেশের অন্যতম প্রতিভাবান প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। গত শনিবার দুপুরে গাজিয়াবাদে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, চিরাগ তাঁর এক সতীর্থের হাতেই খুন হয়েছেন। শুধু তাই নয়, চিরাগের দেহে একাধিক বুলেটের আঘাতের চিহ্ন মিলেছে।

    সতীর্থের ঈর্ষায় খুন প্রতিভাবান প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi):

    অনুমান করা হচ্ছে যে, হিংসার কারণেই খুন হয়েছেন চিরাগ। ঘটনাটির পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে সিসিটিভি ফুটেজের সাহায্যে আরও এক প্যারা অ্যাথলিট যশ খাটিককে আটক করেছে পুলিশ। জানিয়ে রাখি যে, চিরাগ সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের অন্যতম প্রতিভাবান এই প্যারা অ্যাথলিট এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছিলেন।

    How India's talented para athlete Chirag Tyagi was murdered?

    জানিয়ে রাখি যে, চলতি বছরের এশিয়ান প্যারা গেমস আয়োজিত হবে জাপানে। যেটি শুরু হবে আগামী অক্টোবরে। সেখানে পদক জেতার ক্ষেত্রে চিরাগ অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও সেই উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে গেল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিরাগ গত বুধবার চিরাগের বাড়ি থেকে হস্টেলে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও, বাড়ি থেকে বেরনোর পর তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারেননি।

    আরও পড়ুন: রয়েছে ৬ টি এয়ারব্যাগ, টাটা লঞ্চ করল দেশের সব থেকে সস্তা CNG গাড়ি! দাম জানলে অবাক হবেন

    এমতাবস্থায়, উদ্বিগ্ন হয়ে তাঁরা পুলিশে খবর দেন। তারপর গত শনিবার চিরাগের দেহ উদ্ধার হয়। এদিকে, সিসিটিভি ফুটেজ দেখেই যশ খাটিককে আটক করে পুলিশ। জানা গিয়েছে যে, এক সময়ে চিরাগ এবং যশ একইসঙ্গে অনুশীলন করতেন। তবে, কয়েকদিন আগেই যশের বিরুদ্ধে নথিপত্রের সমস্যা থাকার অভিযোগ আনেন চিরাগ। যার ফলে যশ ডিসকোয়ালিফাই হন। এমতাবস্থায়, ঈর্ষার কারণেই যশ চিরাগকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

    আরও পড়ুন: LPG-র দাম থেকে UPI, ১ জুন থেকে এই ৬ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন! ফের টান পড়বে পকেটে?

    পুলিশ আরও জানিয়েছে যে, নির্জন স্থানে চিরাগকে ডেকে নিয়ে গুলি করে খুন করেন যশ। তদন্ত চলাকালীন যশকে দীর্ঘ সময় ধরে জেরা করা হয় এবং তারপর তাঁকে গ্রেফতারও করা হয়। ইতিমধ্যেই চিরাগের দেহ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, ঘাতক পিস্তলটির সন্ধান চালানো হচ্ছে। পুলিশ তদন্ত জারি রেখেছে।

    Click here to Read More
    Previous Article
    ১২ পাতার ফর্মের পর ফের বিপত্তি! অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যা বাড়ছে?
    Next Article
    গিলগিট-বালটিস্তানে হতে চলেছে নির্বাচন! সন্ত্রাস ছড়াতে জঙ্গি সংগঠনগুলির দ্বারস্থ পাক সেনা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment