Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এখনও একবারও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা! সেপ্টেম্বরে পাবেন? আবেদনকারীদের জন্য বড় খবর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাস শুরু। এখনও রাজ্যের লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকার অপেক্ষায়। রাজ্যের মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন অগাস্ট মাসে। তবে যোগ্য হয়েও এখনও অনেকেই পাননি বলে অভিযোগ উঠছে। সেপ্টেম্বর মাসে কী তাদের জন্য কোনও আশার খবর রয়েছে? বড় খবর সামনে এল।

    সেপ্টেম্বরে মিলবে অন্নপূর্ণার টাকা? আশায় মহিলারা | Annapurna Yojana

    যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা সরকারি ভাতা থেকে বঞ্চিত বলে অগাস্ট মাসেও অভিযোগ উঠেছে। কারও ‘UNDER PROCESS’ তো কারও ‘FOR FURTHER VERIFICATION’, সবমিলিয়ে এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কোনো টাকাই ক্রেডিট হয়নি। তাই তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। জানা যাচ্ছে, যারা প্রকল্পের সুবিধা পাননি, সেই সমস্ত অভিযোগ, ৩১ অগাস্টের পর পর্যালোচনা করা হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা ঘোষিত নিয়ম অনুযায়ী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে অভিযোগ পোর্টালে নাম লিখিয়েছেন, তাদের বিষয়টি ৩১ অগাস্টের পর খতিয়ে দেখা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতিমাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে।

    এক কোটির বেশি মহিলা অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন। তবে তাদের নিয়েও অভিযোগ উঠছে। অভিযোগ, যোগ্য না হয়েও অনেকে এই প্রকল্পের আওতায় চলে এসেছেন। পোর্টালে জমা পড়া সেই সমস্ত অভিযোগ, ৩১ অগস্টের পর অভিযোগগুলি পর্যালোচনা করা হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

    annapurna yojana(75)

    আরও পড়ুন: মাসের প্রথম দিনেই গ্যাসের দাম বৃদ্ধি! কলকাতায় আজ ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের দাম জানুন

    অনেকেই আছেন যাঁরা টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কোথায় সমস্যার কথা জানাবেন বুঝতে পারছেন না। তাদের জন্য জানিয়ে রাখি, টাকা না পাওয়া বা আবেদনে কোনও সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট BDO অফিস অথবা পুরসভা কার্যালয়ে যোগাযোগ করে নিতে পারে। অনলাইনে Grievance Redressal-এও অভিযোগ জানানো যেতে পারে।

     

    Click here to Read More
    Previous Article
    আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি! কারা ছিল তার পছন্দের প্রতিপক্ষ? তালিকায় এক বিশ্বজয়ী দেশ
    Next Article
    সেপ্টেম্বর থেকে নিয়ম ভাঙলেই পকেটে টান! রাস্তায় কোন ভুলে কত জরিমানা, জেনে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment