Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এখনই বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার! কতদিন প্রকল্প চলবে? জানালেন মুখ্যমন্ত্রী

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পের মাধ্যমে তাঁদের মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পর প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার কাজ শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই আবেদনের কাজ শুরু হয়েছে। এই আবহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Government Scheme) আর কতদিন চলবে সেই বিষয়ে আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    আর কতদিন চলবে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)?

    ভোটে জিতে ক্ষমতায় এলে রাজ্যের মা-বোনেদের মাসে মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো সরকার গঠন হতেই অন্নপূর্ণা যোজনার কাজ শুরু হয়ে যায়। আগেই অফলাইনে আবেদন শুরু হয়েছিল। বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টালও চালু হয়ে গিয়েছে। এরপরেই লক্ষ্মীর ভাণ্ডার কতদিন চলবে তা পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রী।

    বুধবার শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল সহ প্রকল্প সংক্রান্ত কাজ যতদিন চলছে, ততদিন অবধি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে। এই কাজ সম্পন্ন হলেই পুরনো প্রকল্প বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও একই জিনিস হবে বলে জানিয়েছেন তিনি।

    আরও পড়ুনঃ ‘গভীর বিবেচনার পর…’! ভেঙে চুরমার তৃণমূল! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা

    মুখ্যমন্ত্রী বলেন, এতদিন পর্যন্ত যারা স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছিলেন, তাঁদের ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ সম্পন্ন হলে পূর্বতন প্রকল্প বন্ধ হয়ে যাবে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না হওয়া অবধি লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলবে। নয়া প্রকল্প কার্যকর হতেই পুরনো প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে।

    Lakshmir Bhandar

    প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ১৫০০ টাকা এবং তফশিলি জাতি, জনজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের মাসে মাসে ১৭০০ টাকা করে দিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এবার এই প্রকল্পের স্থান নিতে চলেছে অন্নপূর্ণা যোজনা। ফর্ম ফিল আপ সহ প্রকল্পের সব কাজ সম্পন্ন হলেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বন্ধ হয়ে যাবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    মুখ্যমন্ত্রীর বৈঠকে নবান্নে এলেন কুণাল ঘোষ
    Next Article
    ‘গভীর বিবেচনার পর…’! ভেঙে চুরমার তৃণমূল! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment