Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একধাক্কায় মাইনে বাড়বে ১৯৮০০ টাকা? সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিরাট আপডেট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employees)। কত বেতন বাড়বে এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এবার এই বিষয়েই সামনে এল নতুন আপডেট।

    অষ্টম বেতন কমিশন নিয়ে নয়া আপডেট | (8th Pay Commission)

    বর্তমানে অষ্টম বেতন কমিশন জোরকদমে কাজ করছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কমিশনের কাছে নানা দাবিদাওয়া পেশ করা হচ্ছে। জানা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই ফিটমেন্ট ফ্যাক্টর ৩-এর বেশি করার দাবি জানানো হয়েছে। তবে তা সত্ত্বেও সমাজমাধ্যমে ২.১০ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েই আলোচনা জোরালো হয়েছে।

    আরও পড়ুনঃ গ্র্যাজুয়েট হলেই মাসে ৩০০০! যুবশক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা থেকে কী কী নথি লাগবে জানুন

    গত ২২ ও ২৩ জুন লখনউতে অষ্টম বেতন কমিশনের বৈঠক হয়েছে। এরপর কর্মচারী সংগঠন ও পেনশনভোগীদের মধ্যে ২.১০ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা শুরু হয় বলে খবর। যদিও বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে আরও বেশি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানানো হয়েছে।

    এই বিষয়ে অন ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি ডঃ মনজিৎ সিং প্যাটেল জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বর অবধি প্রযোজ্য ডিএ, বাড়ি ভাড়া ভাতা ও পরিবহণ ভাতা বিবেচনায় নেওয়া হলে কোনও গ্রোথ কম্পোনেন্ট অন্তর্ভুক্ত না করেও ফিটমেন্ট ফ্যাক্টর ২.১০ অবধি পৌঁছতে পারে।

    তিনি আরও বলেন, ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করার বিষয়ে পারিবারিক ইউনিটের সংখ্যা ৩ থেকে বৃদ্ধি করে ৪.৪ করার বিষয়ে কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলির সুপারিশ যদি সরকার গ্রহণ করে, তাহলে কোনও গ্রোথ ফ্যাক্টর অন্তর্ভুক্ত না করেও ফিটমেন্ট ফ্যাক্টর ২.০৫-এ পৌঁছতে পারে।

    8th Pay Commission government employees hope for pay hike

    এখন প্রশ্ন উঠতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.১ হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন কত হতে পারে। রিপোর্ট বলছে, ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর করা হলে, বর্তমানে মাসে ১৮,০০০ টাকা বেতন প্রাপ্ত লেভেল ১ কেন্দ্রীয় সরকারি কর্মীর মাইনে একধাক্কায় ৩৭,৮০০ টাকা হয়ে যেতে পারে। একইরকমভাবে লেভেল ২ থেকে লেভেল ১৫ অবধি প্রত্যেক কর্মীর মাইনে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

    অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কত টাকা বেতন বাড়বে এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চললেও এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি কিছুই চূড়ান্ত নয়। ফলে অফিশিয়াল ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন হাজারও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

    Click here to Read More
    Previous Article
    ১ মাস জেলে থাকলেই হারাবে মন্ত্রীর পদ! সংসদে পাস হতে চলেছে এই সংশোধনী বিল
    Next Article
    ওসির বিরুদ্ধে ৫০ কোটির তোলাবাজি-লুটের বিস্ফোরক অভিযোগ, মুর্শিদাবাদে পুলিশ-Humayun সংঘাত চরমে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment