Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক লাফে বাড়ল এয়ার ইন্ডিয়ার টিকিটের দাম! কোন রুটে কত বাড়ল, দেখুন তালিকা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ক্রমাগত দাম বাড়ছে ভারতের অ্যাভিয়েশনে। জানা যায় এবার জ্বালানির দাম বৃদ্ধি করল এয়ার ইন্ডিয়া (Air India)। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক দুই ধরনের ফ্লাইট এর ক্ষেত্রেই বেশ প্রভাব পড়েছে এই দাম বৃদ্ধি হওয়ার ফলে। আজকের প্রতিবেদনে রইলো সেই বিষয়ে তথ্য।

    এয়ার ইন্ডিয়ার টিকিটের দাম বাড়ল, রুটভিত্তিক তালিকা প্রকাশ (Air India)

    ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়া থেকে তেল আমদানি ধাক্কা খেয়েছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। দাম বাড়ায় এবার উড়ান পরিষেবায় বাড়তি খরচ হতে চলেছে মধ্যবিত্তের। যার প্রভাব পড়তে চলেছে সরাসরি টিকিটের দামে (Air India)।

    এই বিষয়ে এয়ার ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, দূরত্বের উপর ভিত্তি করেই অতিরিক্ত ফুয়েল সারর্চার্জ বহন করতে হবে যাত্রীদের। অর্থাৎ কোন ব্যক্তি কতটা দূরে যাবেন, তার ওপর নির্ভর করবেন তাকে কত টাকা অতিরিক্ত ভাড়া দিতে হবে। প্রসঙ্গত, ৮ এপ্রিল সকাল নটার থেকে এই নিয়ম লাগু হবে।

    Air India ticket prices increased route-wise list released

    আরও পড়ুন: ঝাল, মশলা আর নরম মাংসের দারুণ মেলবন্ধন! সহজে তৈরি করুন স্পেশাল হায়দরাবাদি লাল মাস

    এক নজরে দেখে নিন ডোমেস্টিক ফ্লাইটে কত সারচার্জ বৃদ্ধি হল:

    ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাত্রীকে অতিরিক্ত ২৯৯ টাকা দিতে হবে

    ৫০১-১০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাত্রীকে অতিরিক্ত ৩৯৯ টাকা দিতে হবে

    ১০০১-১৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাত্রীকে অতিরিক্ত ৫৪৯ টাকা দিতে হবে

    ১৫০১-২০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাত্রীকে অতিরিক্ত ৭৪৯ টাকা দিতে হবে

    ২০০০ কিলোমিটার দূরত্বের বেশি হলে যাত্রীকে অতিরিক্ত ৮৯৯ টাকা দিতে হবে

    অপরদিকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে কত সারচার্জ বৃদ্ধি হল?

    ইন্টারন্যাশনাল রুটেও এয়ার ইন্ডিয়া ফুয়েল সারচার্জ অনেকটা বাড়িয়েছে। নিচে সমস্তটা আলোচনা করা হলো।

    SAARC এলাকায় (বাংলাদেশ ছাড়া) প্রতি যাত্রী এখন প্রতি সেক্টরে অতিরিক্ত ২৪ ডলার (২২৩০ টাকার মতো) সারচার্জ গুনবেন।

    পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য প্রতি যাত্রী এখন প্রতি সেক্টরে অতিরিক্ত ৫০ ডলার (৪৬৫০ টাকার মতো) সারচার্জ গুনবেন

    চিন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার (সিঙ্গাপুর ছাড়া) দেশগুলির জন্য প্রতি যাত্রী এখন প্রতি সেক্টরে অতিরিক্ত ১০০ ডলার (৯৩০০ টাকার মতো) সারচার্জ গুনবেন

    ইউরোপ ও ইংল্যান্ড যেতে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের অন্তত ১৯০৬৫ টাকা বেশি পড়বে। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া যেতে প্রতি সেক্টরে অন্তত ২৬০৪০ টাকা বেশি পড়বে। ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার জন্য সারচার্জ ১০ এপ্রিল থেকে লাগু হবে।

    তবে এটি ৭ এপ্রিল দুপুর দেড়টা নাগাদ প্রতি ডলারে ৯৩ ভারতীয় টাকা হিসাব ধরা আছে। তবে এয়ারলাইন্সে Pre Sector বলতে বোঝায় ফ্লাইট এর একটি যাত্রা। অর্থাৎ ধরুন কলকাতা থেকে দিল্লির ডাইরেক্ট ফ্লাইট হল একটি সেক্টর। এবার কোন ব্যক্তি যদি কানেক্টিং ফ্লাইট বুক করেন, সেখানে একাধিক সেক্টর হিসেবে হতে পারে। উদাহরণস্বরূপ: কলকাতা থেকে দিল্লি হয়ে মুম্বাই। সেখানে কলকাতা থেকে দিল্লি একটি সেক্টর। অপরদিকে দিল্লি থেকে মুম্বাই আরেকটি সেক্টর। এর ফলে টিকিটের দামে ২টি সেক্টরের জন্য আলাদা করে ফুয়েল সারচার্জ হিসাব করা হবে। যার ফলে টিকিটের দাম মাত্রাধিক বেড়ে যাবে।

    অপরদিকে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) এর তথ্য অনুযায়ী গত এক মাসে বিশ্বের জেট ফুয়েল এর গড় দাম দ্বিগুণ হয়েছে। যেখানে ফেব্রুয়ারি শেষে প্রত্যেক ব্যারেলের দাম ছিল ৯৯.৪০ ডলার। সেটাই মার্চের শেষ সপ্তাহে এসে দাঁড়িয়েছে ১৯৫.১৯ ডলার। তবে এর আগে এয়ারএশিয়া এক্স (AirAsia X) ভাড়া বাড়িয়েছে। তবে এই ভাড়া বৃদ্ধি হওয়ার ফলে মধ্যবিত্তের পকেটে যে চাপ পড়বে তা বোঝাই যাচ্ছে (Air India)।

    Click here to Read More
    Previous Article
    'এভাবে লাইফ রিস্ক হয়ে যাবে ভাবিনি', রাহুলদা কীভাবে চলে গেল সেই সত্যিটা জানতে চাই : শ্বেতা, রুবেল
    Next Article
    'মমতা ব্যানার্জীর প্রাণহানির জন্যে ভাইপো তার বিপদ হতে পারেন?'সুকান্ত মজুমদার। BJP

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment