Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক ক্লিকেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট! মোবাইল থেকেই বিনামূল্যে হবে কাজ

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে সবকিছুই প্রায় ডিজিটাল হয়ে গিয়েছে। তবে কয়েক বছর আগে জন্মের শংসাপত্রের মতন নথি হাতে লিখে দেওয়া হতো। তবে আপনার কাছে যদি জন্ম শংসাপত্র (Digital Birth Certificate) থাকে, তাহলে খুব সহজে সেটাকে ডিজিটাল করতে পারবেন। কীভাবে করবেন তা আজকের প্রতিবেদনে রইল।

    হাতে লেখা বার্থ সার্টিফিকেট করুন ডিজিটাল (Digital Birth Certificate)

    এর জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে CRS সার্চ করে orgi.gov.in ওয়েবসাইটে যান। General Public Sign Up অপশনে ক্লিক করে নাম, ইমেল, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের লগইন অ্যাকাউন্ট রেজিস্টার করুন (Digital Birth Certificate)।  রেজিস্ট্রেশনের পর আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং নতুন লগইন তথ্য ব্যবহার করে পোর্টালে প্রবেশ করুন। পোর্টালের মূল ড্যাশবোর্ডে Birth সেকশন দেখা যাবে। সেখানে ক্লিক করে Add Old Birth Event অপশনে যান।

    Digital Birth Certificate convert your handwritten birth certificate into a digital one

    আরও পড়ুন: একঘেয়ে লাউয়ের তরকারি নয়, সামান্য ঘি-দুধ দিয়ে এই ডালনা বানালে মুখে লেগে থাকবে

    ফর্ম খুললে পুরনো জন্ম শংসাপত্র দেখে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। এরপর পুরনো জন্ম শংসাপত্রের স্ক্যান করা PDF কপি এবং বাবা-মায়ের বৈধ পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করুন। চূড়ান্ত সাবমিট করার আগে পুরো ফর্মটি ভাল করে মিলিয়ে নিন, যাতে কোনও বানান বা তথ্যগত ভুল না থাকে। সব ঠিক থাকলে Submit বাটনে ক্লিক করুন।

    এরপর সংশ্লিষ্ট দফতর আপনার আবেদন যাচাই করবে এবং সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার ডিজিটাল জন্ম শংসাপত্র তৈরি হয়ে যাবে। পরে একই পোর্টালে লগইন করে আপনি নিজের ডিজিটাল জন্ম শংসাপত্র ডাউনলোড করতে পারবেন।

    এই প্রক্রিয়া শুরু করার আগে কয়েকটি বিষয় প্রস্তুত করে রাখুন। প্রথমেই পুরনো জন্ম শংসাপত্র এবং বাবা-মায়ের পরিচয়পত্র স্ক্যান করে ফাইল তৈরি করে রাখুন। আপলোড করা প্রতিটি ফাইলের আকার ২ MB-এর কম রাখুন। পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্র এবং বাবা-মায়ের পরিচয়পত্র হাতের কাছে রাখুন। আপনার কাছে অবশ্যই একটি সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। কারণ রেজিস্ট্রেশন ও লগইনের সময় এই নম্বর ও ইমেলেই OTP পাঠানো হবে (Digital Birth Certificate)।

    Click here to Read More
    Previous Article
    ক্যান্সেল স্পেশাল বেঞ্চ! সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি কবে?
    Next Article
    “কিছু কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরতে চাইছে” - নিটের বিক্ষোভ নিয়ে বললেন লকেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment