Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক বছর বেতন পাননি স্কুল শিক্ষক, সাহায্য করেনি প্রাক্তন সরকার, মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অবশেষে দায়ের মামলা

    14 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : স্কুলে কম্পিউটার শেখানোর নামে বড়সড় জালিয়াতির অভিযোগ তোলেন কোতুলপুরের এক যুবক। অভিযোগ, তৃণমূল সতীর্থের তৃণমূল সরকারের সময় ৮ বছর ধরে নেতা মন্ত্রীদের দোরে দোরে ঘুরেছেন। কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। তবে নতুন সরকার আসতেই মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) হেল্পলাইন নম্বরে ফোন করতেই এফআইআর হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

    মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) হেল্পলাইনে ফোন করে সমাধান পেলেন যুবক

    যুবকের অভিযোগ, ৭৫ হাজার টাকা সেলামি দিয়ে কোতুলপুরের একটি হাইস্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু এক বছর ধরে ক্লাস করালেও বেতন পাননি এক টাকাও। এই প্রতারণার বিরুদ্ধে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর কাছেও ঘুরেছেন তিনি। কিন্তু কাজের কাজ হয়নি।

    Suvendu Adhikari helpline helped man

    কী অভিযোগ যুবকের: এবার রাজ্যে সরকার বদল হতে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে সেখানে প্রতারণার বিষয়টি জানান। অভিযোগ জানাতেই থানা থেকে ডেকে পাঠানো হয় তাঁকে। অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয় মামলাও। অভিযোগকারী যুবক বলেন, ২০১৮ সালে তিনি বেকার ছিলেন। এরপর স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে স্কুলে কম্পিউটার শিক্ষকের (Suvendu Adhikari) চাকরির প্রস্তাব পান তিনি।

    আরও পড়ুন : ২০০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, গাজিপুরের গঙ্গায় মিলল জোড়া ইলিশ

    সাহায্য করেনি পূর্বতন সরকার: এর বিনিময়ে ৭৫ হাজার টাকা নেওয়াও হয় তাঁর থেকে। কোতুলপুর ব্লকের কোন স্কুলে কম্পিউটার শিক্ষক নেই, তার খোঁজ নিয়ে জানাতে বলা হয়। সেই মতো মির্জাপুর স্কুলের ম্যানেজিং কমিটির অনুমতি নিয়ে তাঁকে নিযুক্ত করা হয়। একটি অচল কম্পিউটার দিয়েই ১ বছর কম্পিউটার শিক্ষা দেন তিনি। যুবক আরও অভিযোগ করেন, তাঁকে বলা হয়েছিল, কম বেতনে আপাতত ৬ মাস কাজ করতে। এরপর জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে চাকরি পাকা করা হবে।

    আরও পড়ুন : কার নির্দেশে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ? মামলা উঠল হাইকোর্টে

    এরপরেও কোনও বেতন পাননি তিনি। তারপরেই চাকরি ছেড়ে দিয়ে এলাকার বিধায়ক তথা তৎকালীন মন্ত্রীকে জানিয়েছিলেন। কিন্তু সমাধান হয়নি। তবে বর্তমান সরকারের আমলে দুর্নীতি দমনের জন্য যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, তাতে ফোন করে সুরাহা হয়। এতে তিনি খুশি বলেও জানান ওই যুবক।

    Click here to Read More
    Previous Article
    বিজেপি-তৃণমূল ছেড়ে এবার নিজের দল! নেতাজির আদর্শে ‘আজাদ হিন্দ পার্টি’ আনছেন চন্দ্র বসু
    Next Article
    সরকারি হাসপাতালে চিকিৎসায় বড় বদল, এবার সন্ধ্যাতেও মিলবে OPD পরিষেবা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment