Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এই সার্টিফিকেট ছাড়া মিলবে না বেকারভাতা! রাজ্যে যুবশক্তির আবেদন শুরুর আগেই বড়সড় আপডেট

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প (Banglar Yuva Shakti)। রাজ্যে পালাবদলের পর পূর্ববর্তী সরকারের একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বের যুবসাথীর আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেই বেকারভাতা নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে।

    যুবশক্তি প্রকল্প নিয়ে সর্বশেষ আপডেট (Banglar Yuva Shakti)

    ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ চালু হবে। সূত্রের দাবি, অক্টোবর থেকেই ভাতা প্রদান শুরু হতে পারে। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তার আগেই প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন যুবক-যুবতীরা।

    কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে ভিড় করছে যুবক-যুবতীরা। সূত্রের খবর, যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটের পাশাপাশি প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটও প্রয়োজন হতে পারে। এই প্রকল্পে আবেদন গ্রহণের প্রক্রিয়া এখনও চালু না হলেও খুব দ্রুতই তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

    জানিয়ে রাখি, ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

    Yuva Shakti Bharosa Card(2)

    আরও পড়ুন: রাজ্যে DA নিয়ে চর্চার মাঝেই একধাক্কায় ৫ হাজার টাকা ভাতা বাড়ল এই কর্মীদের

    রাজ্য সরকারি এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকারি আপডেট মেলেনি।

    Click here to Read More
    Previous Article
    কাস্ট সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম জারি করল রাজ্য সরকার
    Next Article
    প্রান্তিক মানুষদের জন্য বড় উদ্যোগ, দুয়ারে এবার চিকিৎসা পৌঁছে দেবে ১০০ টি মোবাইল ভ্যান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment