Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক দশক পেরিয়ে বাড়ল WBHS এ চিকিৎসার রেট, কতটা সুবিধা? জানাল হাসপাতাল সংগঠন

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে সরকার বদলে যাওয়ার পর থেকেই একেরপর এক বড় ঘোষণা থেকে পরিবর্তন এসেছে। এবার সেই ছোঁয়া ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা WBHS এর চিকিৎসার খরচেও। প্রায় এক দশক পর এই চিকিৎসার খরচের হারে পরিবর্তন হতে চলেছে। প্রায় দশ বছর বা ব্লাভালো এক দশক পর আগামী ১লা সেপ্টেম্বর থেকে চালু হবে নতুন রেট। এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা।

    এক দশক পর লাগু হচ্ছে WBHS এর নতুন রেট

    রাজ্য সরকারে যারা ২০০৯ সাল থেকে বর্তমানে কর্মরত বা অবসরপ্রাপ্ত কিংবা কর্মীদের পরিবারের সদস্য তারা সকলেই চিকিৎসার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পেয়ে থাকেন। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসার খরচ প্রতিনিয়ত বাড়লেও WBHS এর অনুমোদিত রেট আটকে আছে এক দশক আগেই। তাই এই এই রেট বদলের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়েছিলেন অনেকেই। এবার নতুন রেট ঘোষণা হতেই সাধুবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোম। তবে খরচ কি সত্যিই বাড়ল নাকি কমল?

    রাজ্যে প্রায় ২০০ এরও বেশি হাসপাতাল ও ৩০টি মত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যেখানে ২.২৩ লক্ষ কর্তব্যরত কর্মী ও তাদের পরিবার এবং ১.৩০ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী ও তাদের পরিবার সুবিধা পেয়েথাকেন। যদিও হাসপাতালের খরচ পাওয়ার ক্ষেত্রে শহর অনুযায়ী গ্রেড রয়েছে। উদাহরণ কলকাতা Tier 1 শহরের মধ্যে পড়ে। এরপর Tier 2 ও Tier 3 এর ক্ষেত্রে ১০% করে চিকিৎসার খরচের রেট কমে যায়। অর্থাৎ টায়ার টু সিটির ক্ষেত্রে ১০% বাদ ও টায়ার টু এর ক্ষেত্রে ২০% টাকা কম দেওয়া হয়। তাই কোথায় চিকিৎসার হচ্ছে ও কোন হাসপাতালে সেটা জানা থাকাটা অবশ্যই দরকার।

    আরও পড়ুনঃ এখনও হয়নি গ্যাসের e-KYC? দুশ্চিন্তা কমিয়ে বাড়ল সময়সীমা! নির্দেশিকা পেলেন গ্যাস ডিলারেরা

    আসলে শেষবার ২০২৫ সালে কেন্দ্রীয় চিকিৎসা স্কিম বা CGHS এর খরচের হার বদলানো হয়েছিল। এরপরই রাজ্য সরকারের চিকিৎসার খরচও বদলানোর কথা ছিল। এতদিনে সেটা কার্য্যকর হতে চলেছে। এক্ষেত্রে কোন শহরের কোন হাসপাতালে ভর্তি হয়েছে রোগী, হাসপাতালের অ্যাক্রেডিটেশন এই সমস্ত দিক বিবেচনার করার পরেই খরচ করা যেতে পারে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, WBHS এর হার যদি CGHS এর নতুন জারি করা রেটের থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা গ্রহণ করা হবে না।

    প্রসঙ্গত, এদিনের ঘোষণার পর APHNH এর সচিব রাজীব কুমার পান্ডে মুখ খুলেছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত একিট ইতিবাচক পদক্ষেপ। আমরা দীর্ঘদিন ধরেই অনুরোধ করেছিলাম। আমাদের অনুরোধ রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এর আগে শেষবার WBHS এর আওতায় চিকিৎসার খরচের সর্বোচ্চ সীমা ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা করা হয়েছিল।

    Click here to Read More
    Previous Article
    ৩ মাসের জন্য পরিবর্তন! লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস পেল নতুন নাম, কেন হল এমন?
    Next Article
    ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়! অরুণাচল প্রদেশে ধস ও হড়পা বানে মৃত্যু ৪ শ্রমিকের, নিখোঁজ ৫ সেনা জওয়ান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment