Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার এক ট্রেনেই বিরা থেকে চাকলা, বাস্তবিত হচ্ছে ১১.৩ কিমি দীর্ঘ রেল রুট

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক : তীর্থযাত্রীদের জন্য এবার বড় সুখবর। বাস আর নয়, এবার রেলপথেই (Train) যাওয়া যাবে চাকলাধাম। বিরা স্টেশন থেকে চাকলা পর্যন্ত প্রস্তাবিত ১১.৩ কিমি দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ প্রকল্পে অবশেষে কেটেছে বাধা। নতুন করে কাজ শুরুর ইঙ্গিত মিলেছে। স্বাভাবিক ভাবেই এই খবরে খুশি জেলার মানুষ।

    চাকলা যাওয়ার নতুন রেললাইন (Train) চালু হবে

    বাবা লোকনাথের অন্যতম প্রধান তীর্থস্থান হওয়ায় সারা বছরই তীর্থ যাত্রীদের যাতায়াত লেগেই থাকে। অনেকদিন ধরেই জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় সরকারি ছাড়পত্রের অভাবে এতদিন আটকে ছিল প্রকল্পের কাজ। তবে এবার রাজ্য সরকারের তরফে ছাড়পত্র মিলতে কাটল বাধা।

    New train line to connect bira and chakla

    মিলেছে ছাড়পত্র: জানা যাচ্ছে, বিরা-চাকলা নতুন রেললাইন প্রকল্প সহ মোট ৬১ টি রেল প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে এই প্রকল্পে মিলেছে ছাড়পত্র। এই রেলপথ (Train) চালু হলে বিরা থেকে সরাসরি চাকলা ধাম যাওয়া যাবে। যাতায়াত আরও সহজ হবে। ফলে ভোগান্তি আরও কমবে যাত্রীদের।

    আরও পড়ুন : কাঁচা আমের সঙ্গে কাসুন্দির ঝাঁঝ, জিভে জল আনবে টক ঝাল চিকেনের রেসিপি

    ভোগান্তি কমবে যাত্রীদের: চাকলা ধামে সারা বছর ধরেই তীর্থযাত্রীদের যাওয়া আসা লেগে থাকে। এতদিন চাকলা ধামে যেতে গেলে বাসে করেই যেতে হত। এবার আর সেই সমস্যা থাকবে না। এই নতুন রেলপথ চালু হলে বিরা থেকে সরাসরি যাওয়া যাবে চাকলা।

    আরও পড়ুন : কলকাতা ছাড়িয়ে জেলার শহরেও ছুটবে মেট্রো, কেন্দ্রের উদ্যোগে বড় সিদ্ধান্ত রাজ্যের

    স্থানীয়রা খুশি এই খবরে। নতুন রেললাইন চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সেই সঙ্গে যাতায়াতের সময়ও কমে যাবে অনেকটাই।

    Click here to Read More
    Previous Article
    সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় কি বললেন মোঃ সেলিম
    Next Article
    কলকাতা ছাড়িয়ে জেলার শহরেও ছুটবে মেট্রো, কেন্দ্রের উদ্যোগে বড় সিদ্ধান্ত রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment