Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার বিপাকে মদন মিত্র? সাতসকালে বিধায়কের দুই বাড়িতে ED হানা, চলছে তল্লাশি

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ সিআইডি-র পর মদন মিত্রের (Madan Mitra) ঠিকানায় ইডি (Enforcement Directorate)। পুর নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য শনিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির ৬-৭টি স্থানে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে কামারহাটির তৃণমূল বিধায়কের দু’টি বাড়িও রয়েছে। সূত্রের খবর, মদনের কামারহাটি ও ভবানীপুরের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে।

    মদন মিত্রের বাড়িতে ইডি হানা | (Madan Mitra)

    জোরকদমে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও এই সূত্রে তাঁদের তৎপরতা ছিল দেখার মতো। এখনও জোরকদমে চলছে তদন্ত। সূত্র মারফৎ জানা গিয়েছে, কামারহাটি পুরসভায় নিয়োগ বিষয়ক কিছু জিনিসের খোঁজ নিতে মদনের বাড়ি গিয়েছেন তদন্তকারীরা। তবে তৃণমূল বিধায়ক দুই বাড়ির মধ্যে কোনটিতে আছেন, তা এখনও পরিষ্কার নয়।

    আরও পড়ুনঃ শিয়ালদা ডিভিশনে নতুন লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত, স্বস্তিতে হাজার হাজার নিত্যযাত্রীরা

    এদিকে শুক্রবারই কামারহাটির বিধায়কের বাড়ি গিয়েছিল সিআইডি। তিনি নিজেই সেকথা জানিয়ে বলেন, “আমার বাড়িতেও সকালে সিআইডি এসেছিল। সই জাল কাণ্ড মামলায় সহযোগিতা করতে বলা হয়েছে। আমায় বলেছে, আপনি শুধু এই নোটিশটা রিসিভ করে নিন। আমি রিসিভ করে নিলাম। আমায় একটি নোটিশ দিয়ে চলে গিয়েছে। দেড় মিনিট মতো ছিল”।

    গতকাল রাতেই আবার কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থার অভিযোগ তুলে সুর চড়ান মদন। কামারহাটির সব কাউন্সিলরকে পদত্যাগের নির্দেশ দেন। একইসঙ্গে প্রতিজ্ঞা করেন, আগামী ভোটে কামারহাটির সব ওয়ার্ডে তৃণমূলকে জিতিয়ে ফের পুরসভায় তৃণমূল কংগ্রেসের পতাকা ওড়াবেন।

    Madan Mitra

    তৃণমূলের হেভিওয়েট নেতাদের মধ্যে একজন মদন মিত্র। এবারের বিধানসভা ভোটে গেরুয়া ঝড়ের মাঝেও কামারহাটিতে জয়ী হয়েছেন তিনি। এবার তাঁর দু’টি বাড়িতে হানা দিল ইডি। জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত সূত্রে তৃণমূল বিধায়কের দুই বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, এদিন সকাল থেকেই তাঁর দুই ঠিকানায় তল্লাশি চলছে।

    Click here to Read More
    Previous Article
    যাত্রী চাহিদার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত, রবিবার দুই লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা
    Next Article
    সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে যৌথ উদ্যোগে জোর! দিল্লিতে শেষ হল BSF-BGB বৈঠক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment