Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার বাংলার স্কুল–শিক্ষকরাও পাবেন সরকারি কর্মচারীর মর্যাদা ও সুবিধা! বড় ইঙ্গিত শমীকের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: এ রাজ্যে সরকারি, সরকার-পোষিত এবং সাহায্যপ্রাপ্ত মোট এই তিন ধরণের স্কুল রয়েছে। এর মধ্যে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা (Teachers) সরকারি কর্মচারীর মর্যাদা পেলেও বাকি সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তা পান না। বহুদিন থেকে এই নিয়ে সরব হয়েছেন সরকার-পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের টিচাররা। এবার তাঁদের জন্য বড় আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

    স্কুল শিক্ষকদের বড় আশ্বাস | Teachers

    স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের কথা মাথায় রেখে তাঁদেরও সরকারি কর্মচারী হিসেবে বিবেচনা করার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার চিন্তাভাবনা শুরু করেছে বলে সম্প্রতি জানিয়েছেন শমীক ভট্টাচার্য। সম্প্রতি ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির শিক্ষক সেলের অনুষ্ঠানে গিয়ে শমীকবাবু বলেন, দেশের অন্য অনেক রাজ্যের মতো এ রাজ্যেও স্কুলের শিক্ষক–শিক্ষিকাদের সরকারি কর্মচারী হিসেবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে নয়া শিক্ষামন্ত্রী চিন্তাভাবনা শুরু করেছেন।

    বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘দেশের অন্য অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সরকারি কর্মচারী হিসেবে ফিট করানো যায় কি না, তা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী চিন্তাভাবনা শুরু করেছেন। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা।’

    একইসাথে তৃণমূল সরকারকে তোপ দেগে শমীক বলেন, ‘শিক্ষক-শিক্ষিকাদের জন্যই বাম সরকার ৩৪ বছর টিকে ছিল। ওদের সংগঠনের মূল চাবিকাঠিই ছিলেন শিক্ষক শিক্ষিকারা। ওরা শিক্ষকদের বেতন বাড়িয়েছিল, জীবনমানে উন্নতিও করেছিল। কিন্তু তৃণমূল সরকার কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। নানা রকম চুরি ঢাকতে মানুষের করের টাকা দামি ব্যারিস্টারদের ভাড়ার পেছনে খরচ করেছে।’

    Teachers(11)

    আরও পড়ুন: নিম্নচাপের প্রভাব! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

    উল্লেখ্য, বাংলায় সরকার-পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকেরা সরকারি কর্মচারীদের মতো বেশ কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমেরও আওতায় পড়েন না। এতদিন স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়ে আসছিলেন তাঁরা। সরকারি স্কুলের শিক্ষকেরা ৮–১৬–২৫ বছরে তিনটি ইনক্রিমেন্ট পেলেও এদের ক্ষেত্রে ১০ ও ২০ বছরে মাত্র দু’টি ইনক্রিমেন্টের সুবিধা রয়েছে। পাশাপাশি সরকারি শিক্ষকদের মতো উচ্চতর বেতনহারের সুযোগও তাঁরা পান না। বহুদিন থেকেই নিজেদের অসুবিধার কথা জানিয়ে সরকারি শিক্ষকদের মতো সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    ‘অবৈধ’ নিয়োগে সুপ্রিম কোর্টের বড় জয় নবান্নের! ৯০০ মাদ্রাসা কর্মীর চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের
    Next Article
    এক চেয়ারে দু’বছরের বেশি নয়! সরকারি অফিসারদের জন্য নতুন নিয়ম রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment