Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার আরও সহজে পৌঁছনো যাবে দিঘা! পর্যটকদের জন্য খুশির খবর

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির প্রিয় ট্রাভেল ডেস্টিনেশনের অন্যতম দিঘা (Digha Tourism)। প্রায় সারাবছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর সেই ভিড় আরও বেড়েছে। এবার এই পর্যটকদের জন্যই খুশির খবর। কারণ দীর্ঘদিনের আইনি ও জমি বিষয়ক জটিলতা কাটিয়ে দিঘায় রাস্তা (Digha-Ramnagar Bypass Road) সম্প্রসারণের কাজ ফের গতি পেয়েছে। এতে যানজটের জ্বালা কাটিয়ে পর্যটকেরা সহজেই দিঘায় প্রবেশ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

    এবার আরও সহজে দিঘা ভ্রমণ (Digha Tourism)!

    জানা যাচ্ছে, দিঘা সীমান্ত থেকে রামনগর বাইপাস অবধি এই রাস্তার কাজ অনেকদিন ধরে আটকে ছিল। তবে প্রশাসনের লাগাতার প্রচেষ্টা এবং স্থানীয় স্তরে আলোচনার পর সেই সমস্যার সমাধান হয়েছে বলে খবর।

    আরও পড়ুনঃ ১ সেপ্টেম্বর থেকে কড়াকড়ি! এইসব করলেই এবার গুনতে হবে জরিমানা, ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

    এই বিষয়ে জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, “দিঘা সীমান্ত থেকে রামনগর বাইপাস অবধি এই রাস্তা এলাকার লাইফলাইন। জমি বিষয়ক কিছু সমস্যার জেরে কাজটি সাময়িকভাবে আটকে যায়। তবে এবার আমরা সংশ্লিষ্ট সব পক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে একটি সুষ্ঠু সমাধানের রাস্তা পেয়েছি…এই সড়ক সম্প্রসারণ হলে একদিকে যেমন পর্যটক ও জগন্নাথ ভক্তদের সফর আরামদায়ক হবে, তেমনই স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে”।

    জানা যাচ্ছে, দিঘা সীমান্ত থেকে রামনগর অবধি রাস্তা সরু হওয়ায় পর্যটকদের যানজটের সম্মুখীন হতে হত। তবে এই রাস্তা চওড়া হলে সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন অনেকে। চার লেনের এই রাস্তা তৈরি হয়ে গেলে কলকাতা ও ওড়িশা সীমান্তের দিক থেকে আসা গাড়ি সহজেই দিঘায় ঢুকে যেতে পারবে।

    Good news over Digha tourism Digha-Ramnagar bypass road widening project issue resolved

    কথায় আছে, বাঙালির ঘুরতে যাওয়া মানেই ‘দীপুদা’ অর্থাৎ দিঘা, পুরী, দার্জিলিং। এবার সেই দিঘার ট্রাফিক ব্যবস্থার ছবিই বদলে যেতে পারে। দিঘা সীমান্ত থেকে রামনগর অবধি রাস্তা সম্প্রসারণের কাজে গতি আসতেই সেই আশায় বুক বাঁধছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    "অন্নপূর্ণা যোজনায় গতকাল অবধি ৫০ লক্ষকে টাকা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    Next Article
    “শচীনের পায়ের ধুলোরও যোগ্য নয়”, ভারতীয় দলে ছেলে সুযোগ পেতেই মন্তব্য বৈভব সূর্যবংশীর বাবার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment