Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    E20 নিয়ে ক্ষুদ্ধ আমজনতা! আগেভাগেই ২৫% ইথানল বাধ্যতামূলক ঘোষণা থেকে পিছল সরকার

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: E20 পেট্রোল (Ethanol Blended Fule) জ্বালানি হিসাবে ব্যবহার করায় আগেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে মাত্র তিন বছরের মধ্যে তড়িঘড়ি ১০ শতাংশ থেকে একলাফে ২০ শতাংশ ইথানল মিশ্রণ বৃদ্ধি করে তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। তাই মনে করা হচ্ছে এবার একপ্রকার চাপে পড়েই পেট্রলে ২৫ শতাংশ ইথানল মেশানোর পরিকল্পনা পিছিয়ে দিতে পারে কেন্দ্র।

    দেশজুড়ে ইথানল মিশ্রিত ই২০ চালু করার পর কেন্দ্রের নতুন পরিকল্পনা ছিল উচ্চমাত্রার E25 জ্বালানির প্রচলন শুরু করা। এই জ্বালানিতে মোট ৭৫% পেট্রোল ও ২৫% ইথানলের মিশ্রণ ব্যবহার করা হবে। কিন্তু শেষ পর্যন্ত বিপুল জনরোষের কথা ভেবে আপাতত এই জ্বালানি চালু করার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে বলেই খবর।

    ২০৩০ সালের মধ্যে সব গাড়িই চলবে Ethanol Blended Fuel-এ

    যদিও সরকারের মূল পরিকল্পনা ছিল ২০৩০ সালে E20 সরবরাহ করা। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই এই জ্বালানির প্রচলন শুরু করে দেয় সরকার। আর এই জ্বালানি এই মুহূর্তে দেশব্যাপী প্রচলিত আদর্শ সংস্করণ। এই জ্বালানিতে রয়েছে মোট ৮০% পেট্রোল ও ২০% ইথানলের মিশ্রণ।

    আরও পড়ুনঃ  সাধারণ মানুষ আতঙ্কিত! ধর্ষণ থেকে খুন, মিছিলে পুলিশের ভূমিকায় ধিক্কার জানিয়ে ক্ষোভ প্রকাশ মমতার 

    আচমকা এইভাবে জ্বালানি তেলে ইথানলের পরিমাণ বেড়ে যাওয়ায় গাড়ি ও বাইক চালকদের একাংশের কপালে এখন চিন্তার ভাঁজ। আসলে পুরোনো যে গাড়িগুলি চালু রয়েছে তার অধিকাংশই ই-১০ জ্বালানিতে চলার উপযুক্ত । কিন্তু আচমকা এইভাবে নতুন জ্বালানি ব্যবহারের প্রচলন শুরু হওয়ায় পুরনো গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়াও আরও একটি চিন্তার বিষয় হল ইথানল পেট্রলের চেয়ে উচ্চ তাপমাত্রায় জ্বলে। তাই শীতকালে এই জ্বালানির জন্য গাড়ি স্টার্ট দিতে সমস্যা হয়ে থাকে।

    নতুন জ্বালানির সুবিধা ও অসুবিধা

    তবে এই জ্বালানি ব্যবহারের বেশ কিছু সুবিধাও রয়েছে। যার মধ্যে অন্যতম হলো উচ্চতর অক্টেন নম্বর (অর্থাৎ, সংকোচনের কারণে জ্বালানির অকাল দহন প্রতিরোধ করার ক্ষমতা)। এছাড়াও, ইথানলের কার্বনের পরিমাণ কম হওয়ায় এর উচ্চতর মিশ্রণ অধিক পরিবেশবান্ধব এবং জ্বালানি আমদানিও হ্রাস করে।

    তাছাড়া সবদিক বিবেচনা করে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে এবং সকলের সাথে আলোচনার পরেই উচ্চতর ইথানল-পেট্রোল মিশ্রণ অর্থ্যাৎ E25 চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। যদিও এখনও পর্যন্ত E25 জ্বালানি চালুর কোনও দিনক্ষণ ঘোষণা করেনি কেন্দ্র।

    প্রসঙ্গত, বিগত দেড় মাসে সরকারের নেওয়া দুটি সিদ্ধান্ত থেকেই গাড়ি নির্মাতা ও চালকদের অনুমান কেন্দ্রীয় সরকার চাইছে যাতে খুব তাড়াতাড়ি দেশের জ্বালানি বাজার ই-২৫ চালুর জন্য প্রস্তুত হয়ে ওঠে।

    Click here to Read More
    Previous Article
    সাধারণ মানুষ আতঙ্কিত! ধর্ষণ থেকে খুন, মিছিলে পুলিশের ভূমিকায় ধিক্কার জানিয়ে ক্ষোভ প্রকাশ মমতার
    Next Article
    Upasona Choudhury: তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর উপর হামলার অভিযোগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment