Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুর্দান্ত সিদ্ধান্ত BCCI-এর, 2027 ODI বিশ্বকাপ জিতবে গিলের ভারত! কেন? বড় রহস্য ফাঁস সুরেশ রায়নার

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে গোটা বিশ্ব মেতে রয়েছে ফুটবল বিশ্বকাপের মোহে। ভারতীয় ক্রীড়াপ্রেমীরাও তার ব্যতিক্রম নয়। তবে আগামী বছর এই সময় পরিস্থিতি বদলে যাবে। ভারতের ক্রীড়া অনুরাগীরা তখন দিন গুনবেন ক্রিকেট বিশ্বকাপের (2027 ODI World Cup)। আগামী বছর অফিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট জগতের সবচেয়ে বড় প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার শিরোপা দখল করবে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক সাহসী সিদ্ধান্তের কারণেই এই কাজটি সম্ভব হবে বলে মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)।

    ২০২৭ বিশ্বকাপের দিনক্ষণ:

    ইএসপিএনক্রিকইনফোর দেওয়া সংবাদ অনুযায়ী আগামী বছরের অক্টোবর মাসে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। চলবে নভেম্বর মাসের শেষ অবধি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা রয়েছে ৪ঠা অক্টোবর থেকে টুর্নামেন্টটি শুরু করার।ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে ২১ শে নভেম্বর। ২০২৩ সালে ১৯ শে নভেম্বর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেন ইন ব্লুজ-দের। ১ বছর ২ দিন পর সেই আফ্রিকার মাটিতে সেই খেতাব জিতে ৪ বছরের যন্ত্রণার ক্ষতে কি প্রলেপ লাগাতে পারবেন শুভমান গিলরা?

    আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল

    প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়না মনে করেন যে এই অধরা কাজটা ভারতীয় দল ২০২৭ সালে সম্পূর্ণ করতে পারবেন। বিসিসিআই একটি এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের বিশ্বজয়ের রাস্তা সহজ করে দেবে বলে অনুমান রায়নার। আর সেই সিদ্ধান্তটি হলো বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বড় মাপের তারকারা অবসর না নেওয়া সত্ত্বেও ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব শুভমান গিলের হাতে তুলে দেওয়া।

    ভারতীয় দলের প্রাক্তন সহ অধিনায়ক মনে করছেন যে এই সিদ্ধান্তের কারণে অনেক খোলা মনে বিশ্বকাপ খেলতে নামতে পারবেন রোহিত ও বিরাট। এই মুহূর্তে জাতীয় দলের হয়ে কেবল ওডিআই ফরম্যাটেই মাঠে নামেন দুই মহাতারকা। তারা যে আসন্ন ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপকে পাখির চোখ হিসেবে ধরে এগোচ্ছেন তা একপ্রকার স্পষ্ট। ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা না থাকলে তারা সহজেই সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন বলে বিশ্বাস অনুগামীদের।

    আরও পড়ুন: ‘ওর এখন উচিত….’ দলে জায়গা হারিয়েও শ্রেয়সকে পরামর্শ বিশ্বজয়ী ক্যাপ্টেন সূর্যকুমারের!

    রায়নার মতে এই দুই অভিজ্ঞ তারকা শুধু ব্যাট হাতেই নয়, ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পরামর্শ দিয়েও সাহায্য করতে পারবেন শুভমান গিলকে। ব্যাট হাতে রান করার পাশাপাশি তাদের অভিজ্ঞতা শুভমানের কাজ সহজ করে দেবে বলেই অনুমান রায়নার। আসন্ন বিশ্বকাপের ৪১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে ব্যাটিং সহায়ক উইকেট পাওয়া যাবে না বলেই অনুমান ক্রিকেটপ্রেমীদের। এমন পরিস্থিতিতে কোহলি, রোহিত মন খোলা রেখে ব্যাটিং করার পাশাপাশি গিলকে অধিনায়কত্বে সাহায্য করলে ভারতীয় দলেরই লাভ হবে বলে অনুমান রায়নার।

     

    Click here to Read More
    Previous Article
    বাড়িতে একাধিক গ্যাস কানেকশন? আগে জেনে নিন কী বলছে LPG-র নিয়ম
    Next Article
    শ্রাবণে পরপর দুটি গ্রহণ। মহাদেবের ভক্তদের জন্য কি অপেক্ষা করছে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment