Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুপুরের সঙ্গে এবার মিড ডে মিলে মিলবে ব্রেকফাস্টও, দেশের প্রথম হিসেবে নজির এই রাজ্যের

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : স্কুলে মিড ডি মিল (Mid Day Meal) নিয়ে এবার বড় সিদ্ধান্ত সরকারের। এতদিন শুধু পড়ুয়াদের দুপুরের খাবারটাই দেওয়া হত স্কুলের মিড ডে মিলে। এবার তার সঙ্গে যুক্ত হল সকালের খাবারও। আগামী ১২ জুন থেকে ব্রেকফাস্টও পাওয়া যাবে মিড ডে মিলে। পড়ুয়াদের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

    মিড ডে মিলে (Mid Day Meal) এবার মিলবে ব্রেকফাস্ট

    তেলেঙ্গানা সরকারের তরফে সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র কলেজের পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিলের পাশাপাশি ব্রেকফাস্ট। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দেওয়া হয় মিড ডে মিল। তবে তেলেঙ্গানাই দেশের প্রথম রাজ্য যেখানে মিড ডে মিলের পাশাপাশি দেওয়া হবে ব্রেকফাস্টও।

    This state will be giving breakfast with mid day meal

    কেন এই সিদ্ধান্ত: জানা যাচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের পরামর্শ মতে এই পরিবর্তন আনা হচ্ছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন : Banglahunt Exclusive: দিয়েছিলেন ‘গো ব্যাক মোদী’ পোস্টার! পালাবদলের পর বেআইনি হোর্ডিং বন্ধের পদক্ষেপে বিপাকে তৃণমূল ঘনিষ্ঠ কেষ্ট সাহা

    কত টাকা বরাদ্দ: তেলেঙ্গানার সরকার জানিয়েছে, এতদিন পর্যন্ত শুধুমাত্র স্কুল পড়ুয়ারাই মিড ডে মিল পেত। তবে এবার থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরও দেওয়া হবে মিড ডে মিল (Mid Day Meal)। পড়ুয়াদের ব্রেকফাস্টের জন্য ৮০ কোটি টাকা এবং মিড ডে মিলের জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে তেলেঙ্গানা সরকার। আগামী ১২ জুন থেকে চালু হতে চলেছে এই স্কিম।

    আরও পড়ুন : নম্বর তলিয়ে তলানিতে, আরও পতন ‘পরিণীতা’র, প্রথম স্থান হাতছাড়া বিদ্যার?

    যেমনটা জানা যাচ্ছে, স্কুল পড়ুয়াদের ব্রেকফাস্টে দেওয়া হবে ধোসা, মিলেট ইডলি-সাম্বার, পুরি-সবজি, উপমা-চাটনি এবং বোন্ডা-চাটনি। পাশাপাশি একদিন বাদে বাদে ১৫০ মিলি দুধও দেওয়া হবে পড়ুয়াদের।

    Click here to Read More
    Previous Article
    ভূমিকম্পের ক্ষত সারাতে সাহায্যের হাত! এই পড়শি দেশে ১৪ টি স্কুল তৈরি করবে ভারত
    Next Article
    বড় পরিকল্পনা সরকারের! শীঘ্রই বদলাবে পেট্রোল ভরার পদ্ধতি?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment