Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দোকান পিছু ৫ লক্ষ, গ্রেফতার ‘এলাকার ত্রাস’ বাপ্পাদিত্য দাশগুপ্ত!

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। কাটমানি থেকে শুরু করে লাগামছাড়া তোলাবাজির অভিযোগে পুলিশের জালে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের বিতর্কিত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত (Bappaditya Dasgupta)। শনিবার রাতেই তাঁকে পাটুলি থানায় নিয়ে আসা হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়ি থেকে নামতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন।

    ‘এলাকার ত্রাস’ সৌরভের বয়ানেই ফাঁস কাউন্সিলর?

    যেমনটা জানা যাচ্ছে, বাপ্পাদিত্য দাশগুপ্তের গ্রেফতারির নেপথ্যে রয়েছে তাঁরই ঘনিষ্ঠ ও ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষ। স্থানীয়দের কাছে ‘এলাকার ত্রাস’ বলে পরিচিত এই সৌরভকে আগেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছিল পাটুলি থানার পুলিশ। তারপর পুলিশি জেরার মুখে সৌরভের দেওয়া তথ্যের সূত্র ধরেই তদন্তকারীরা কাউন্সিলর বাপ্পাদিত্যর খোঁজ পান। ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে সিন্ডিকেট রাজ ও প্রতিবাদীদের ভয় দেখানোর মত একাধিক মারাত্মক অভিযোগ জমা পড়েছিল এই দাপুটে নেতার বিরুদ্ধে।

    শুরুর দিকে বিজেপি নেতা তপন শিকদারের অনুগামী ছিলেন বাপ্পাদিত্য দাশগুপ্ত। যদিও ২০০৬ এর পর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এমনকি পার্থকে ‘গুরু’ বলেও স্বীকার করেছিলেন। পরবর্তীতে ২০১৫ সালে পুর ভোটের প্রাথী হলে সকলের মনেই সন্দেহ শুরু হয়। ২০২৩ সালে একবার বাড়ি সার্চ করতে এসে রীতিমত তোলপাড় করে দিয়ে গেছিল সকলে।

    আরও পড়ুনঃ ফিরহাদ ইস্তফা দিলেও ভাঙা হবে না পুর বোর্ড! কেন? জবাবদিহি জন্য নোটিশ জারি রাজ্যের

    দোকান পিছু ৫ লক্ষ টাকা ‘কাটমানি’!

    পাটুলির স্থানীয় ব্যাসবসায়ীদের মতে, দীর্ঘদিন ধরেই তোলাবাজি চলছিল। তাছাড়া ঝিলপাড়ের গজিয়ে ওঠা দোকানগুলোর দিকে বেশি করে নজর চি। কারণ সেগুলোই মোটা অঙ্কের টাকা আনতে পারে। এরপর প্রতিটা দোকানদারের থেকে ৫ লক্ষ টাকা দাবি করে বাপ্পাদিত্য ও সৌরভ। টাকা না দিতে পারায় দোকানও খুলতে দেওয়া হয়নি। ফলে মহা ফ্যাসাদে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

    প্রসঙ্গত, শনিবার বাপ্পাদিত্যই প্রথম নন। আগে সৌরভ ঘোষকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি দীর্ঘদিন পাটুলি এলাকায় প্রতিভাব বিস্তার করতে চেষ্টা করছিলেন। যার ফলে স্থানীয়রা একপ্রকার ভয় সিঁটিয়ে থাকত। তবে এবার আর সেটা হবে না বলেই মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    মাসের শুরুতেই ঝটকা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, দেখুন কত হল কলকাতায়
    Next Article
    “ওর সাথে আমি……” দল থেকে বাদ পড়তেই চমক! শ্রেয়স আইয়ারকে নিয়ে মুখ খুললেন স্কাই

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment