Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণেশ্বর থেকে কালীঘাট অবধি ট্রাম! কলকাতার পরিবহণ ব্যবস্থায় আমূল বদলের ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের জনপ্রিয় তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম দক্ষিণেশ্বর মন্দির ও কালীঘাট মন্দির। এবার এই দুই স্থানই ট্রাম পরিষেবার (Dakshineswar-Kalighat Tram) মাধ্যমে জুড়তে চলেছে। বুধবার এই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। একইসঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনা ও যানজট এড়াতে ট্রাম চলাচলের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে।

    দক্ষিণেশ্বর-কালীঘাট ট্রাম পরিষেবা শুরু করবে রাজ্য | (Dakshineswar-Kalighat Tram)

    এদিন পার্ক স্ট্রিটের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেখানেই তিনি জানান, দক্ষিণেশ্বর ও কালীঘাটের মধ্যে ট্রাম পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি রাজারহাট-নিউটাউনেও ট্রাম পরিষেবা শুরু করা হবে। এই নিয়ে ‘রাইটস’এর সঙ্গে সরকারের কথাবার্তা হয়েছে।

    আরও পড়ুনঃ যে কোনও সময় গ্রেফতার করতে পারে পুলিশ! হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

    ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা সম্প্রসারণের পাশাপাশি ট্রাম চলাচলের নিয়মে বড় পরিবর্তনের কথাও ঘোষণা করেছেন অর্জুন। রাজ্যের মন্ত্রী বলেন, “পূর্বতন সরকারের আমলে রাস্তার মাঝখান দিয়ে ট্রাম চলাচল করত। সেই কারণে বাস সহ যানবাহন চলাচলের সমস্যা হত। দুর্ঘটনাও ঘটত। তাই এবার থেকে রাস্তার বাঁ দিক দিয়ে ট্রাম চলবে।“

    এদিন সরকারি বাসের সংখ্যা বাড়ানো নিয়েও বড় আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, “বর্তমানে পর্যাপ্ত সংখ্যক সরকারি বাস নেই। পরিস্থিতি ভীষণ খারাপ আমরা জানি। ৪ মাস আগে ৬০টি বাস এসেছিল, সেগুলি এখন রাস্তায় চলছে। তবে দ্রুত আরও ৪৭০টি নতুন সরকারি বাস আনার চেষ্টা করা হচ্ছে”।

    Dakshineswar-Kalighat tram

    ট্রাম পরিষেবা নিয়ে রাজ্য সরকার যে বেশ কিছু ভাবনাচিন্তা করছে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন। কয়েকদিন আগেই জানিয়েছিলেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহর কলকাতায় দ্রুতগামী ট্রাম চালানোর কথা ভাবা হচ্ছে। এবার দক্ষিণেশ্বর ও কালীঘাটের মধ্যে ট্রাম চালু সহ একগুচ্ছ ঘোষণা করলেন তিনি। এতে কলকাতার পরিবহণ ব্যবস্থায় আমূল বদল আসতে পারে বলে মনে করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    Purnima Chakroborty: সেবাশ্রয়ে ভুয়ো চিকিৎসক নিয়ে বিস্ফোরক পূর্ণিমা চক্রবর্তী | Sebashraya
    Next Article
    দক্ষিণবঙ্গে বদলে যাবে পরিস্থিতি! ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি, আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment