Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডিউটিতে থাকা অবস্থায় ব্যবহার করা যাবে না মোবাইল, হঠাৎ কেন এই নির্দেশ কলকাতা পুলিশের?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : মোবাইলের প্রতি আসক্তি দিনদিন বাড়ছে জনমানসে। অনেকে কাজের মধ্যেও মুখ ডোবাচ্ছেন মোবাইলের স্ক্রিনে। রাস্তাঘাটে চলতে চলতেও অনেকে মোবাইলে মগ্ন থাকছেন, এতে ঘটছে দুর্ঘটনা। এমনকি পুলিশ কর্মীদের (Kolkata Police) বিরুদ্ধেও অনেক সময় ডিউটির মাঝে মোবাইল ঘাঁটার অভিযোগ উঠছে। তবে এবার এমন ঘটনা ঘটতে দেখলেই সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ।

    কলকাতা পুলিশের (Kolkata Police) জন্য বিশেষ নির্দেশিকা

    কর্মরত অবস্থায় মোবাইল, হেডফোন, ইয়ারফোন ব্যবহার নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, কলকাতা পুলিশের কোনও ইউনিটে সেন্ট্রি ডিউটি পালনের সময় মোবাইল, হেডফোনের মতো কোনও গ্যাজেট ব্যবহার করতে পারবেন না পুলিশ কর্মীরা।

    Special circular for kolkata Police

    নির্দেশ অমান্যয় পদক্ষেপ: এই নির্দেশ অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। রাতের দিকে বা সকালের দিকে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্দেশিকায়। কিন্তু হঠাৎ কেন এই নির্দেশিকা?

    আরও পড়ুন : জলের নিচেও আর নেই রেহাই! শত্রুপক্ষের সাবমেরিন শিকারে ভারতীয় নৌবাহিনী পেল Seahawk হেলিকপ্টার

    কেন এই নির্দেশিকা: আসলে থানার বাইরে খুবই গুরুত্বপূর্ণ অংশ হল সেন্ট্রি। সেন্ট্রিতে যাঁরা দায়িত্বে থাকেন, সেই পুলিশকর্মীরা (Kolkata Police) নজরে রাখেন যে কে থানায় ঢুকছেন, কে বাইরে যাচ্ছেন। থানার নিরাপত্তার দায়িত্ব মূলত থাকে তাঁদেরই কাঁধে। কিন্তু প্রায়ই দেখা যায়, সেন্ট্রিতে কর্তব্যরত পুলিশ কর্মীরা মোবাইলেই ব্যস্ত রয়েছেন।

    আরও পড়ুন : দু মিনিটে হবে টিকিট বুকিং, নতুন ওয়েবসাইটে কীভাবে হবে কাজ? রইল স্টেপ বাই স্টেপ গাইড

    রাতের দিকে যাঁরা দায়িত্বে থাকেন বিশেষ করে তাঁদের ক্ষেত্রেই এমনটা বেশি দেখা যায়। এসব বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। তবে জরুরি প্রয়োজনে পুলিশকর্মীরা মোবাইলে কথা বলতে পারেন বলে জানা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    চোরগুলো বিজেপিতে চলে গেছে: Mamata Banerjee
    Next Article
    "২১শে জুলাইয়ের সভায় লোক কোথায়?" সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন 'ঋত তৃণমূলে'র শিউলি সাহা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment