Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডিমের দাম পেরোলো ৮ টাকা, কবে হবে সস্তা?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের সর্বত্র হু হু করে বাড়ছে ডিমের (Eggs) দাম। গত এক থেকে দেড় মাসের মধ্যে ডিমের ট্রে প্রতি দাম বেড়েছে ৪০ টাকা। খুচরো দোকানে প্রতি পিস ডিমের দাম বেড়েছে ১ টাকা থেকে ১.৫০ টাকা। ডিমের এহেন দাম বৃদ্ধিতে চিন্তায় পড়েছেন আমজনতা।

    দাম বেড়েই চলেছে ডিমের (Eggs)

    গত ৪ জুন পাইকারি বাজারে ডিমের ট্রে প্রতি দাম ছিল ১৮৬ টাকা। খুচরো বাজারে রেট ছিল ২০০-২০৫ টাকার মধ্যে। কিন্তু ১৪ জুনের মধ্যে পাইকারি বাজারে ডিমের দাম পৌঁছায় ২০৬ টাকায়। সেখানে খুচরো বাজারে ডিমের দাম গিয়ে দাঁড়ায় ২২০-২২৫ টাকায়। গত ৪ জুলাই ডিমের ট্রের পাইকারি রেট ছিল প্রায় ২১২ টাকা। খুচরো বাজারে দাম ছিল ২২৫-২৩০ টাকা।

    Eggs price hike again in Kolkata

    বাজারে দাম কত: আজ পাইকারি বাজারে ডিমের (Eggs) ট্রে প্রতি দাম রয়েছে ২২৫ টাকা। আর খুচরো বাজারে দাম রয়েছে ২৩৯-২৪২ টাকার মধ্যে। অর্থাৎ খুচরো বাজারে প্রতি পিস ডিমের দাম হয়েছে ৭.৫০-৮ টাকা। কিন্তু ডিমের দাম কেন বাড়ছে এত?

    আরও পড়ুন : ট্রেনের ভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়! কারা পাবেন? রেলের এই নিয়ম জেনে রাখুন

    কেন বাড়ছে দাম: ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সভাপতি বলেন, মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় মুরগি প্রতিপালনের খরচ বাড়বে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ডিমের দামও বাড়ছে বলে খবর। গরমের পর দাম কমবে আশা করলেও তা কমেনি।

    আরও পড়ুন : কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা কবে ঢুকবে? বড় আপডেট উপভোক্তাদের জন্য

    তিনি বলেন, গরম কমার পরেই মুরগির খাবারের দাম কমবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তা হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে খাবারের দাম তথা ডিমের দাম কমবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    স্বাস্থ্যকেন্দ্রের রুগীর খাদ্য থেকে মিড-ডে মিল, ৯ বছর পর বরাদ্দ বৃদ্ধি ঘোষণা শুভেন্দুর
    Next Article
    ‘হানিমুন স্যুইট’-এর বিতর্কের আবহেই এবার চলন্ত ট্রেনে পুজোর ভিডিও ভাইরাল! কী জানাল রেল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment