Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দিঘায় ইলিশের ঝাঁক, প্রাক পুজোর বাজারে দাম কমার সম্ভাবনা? কী বলছেন ব্যবসায়ীরা?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : আবহাওয়ার খামখেয়ালিপনার মাঝেই দিঘায় আবারও কিছু ইলিশের (Hilsa Fish) দেখা মিলেছে। মাঝে বেশ কিছুদিন প্রচুর পরিমাণে রূপোলি শষ্যের দেখা মিলছিল দিঘা মোহনায়। মাছের দাম কমার আশায় উৎফুল্ল ছিলেন ব্যবসায়ী তথা ক্রেতারা। কিন্তু সম্প্রতি আবহাওয়ার মোড় ঘোরায় মাঝপথেই মাছ ধরা ছেড়ে উপকূলে ফিরতে বাধ্য হয় ট্রলারগুলি। তবে এবার একবার ফের আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা।

    বাজারে বাড়তে পারে ইলিশের (Hilsa Fish) চাহিদা

    আগামীতে রয়েছে রান্নাপুজোর মতো বাঙালি পার্বণ, যেখানে ইলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলিশ। এই সময় প্রতি বছরই ইলিশের চাহিদা বাড়ে। তবে আবহাওয়ার যা পরিস্থিতি তা দেখে এখনই কোনও আশাব্যঞ্জক কথা শোনাতে পারছেন না বিশেষজ্ঞরা। কারণ ঘন ঘন নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ট্রলারে মাছ না উঠলে বাজারও থাকবে খালি। আর চাহিদার অনুযায়ী যোগান না থাকলে দাম তো বাড়বেই।

    Will hilsa fish price go down before pujo

    প্রতারণার সম্ভাবনাও বাড়ছে: বিশেষজ্ঞদের মতে, রান্নাপুজো বা দুর্গাপুজোর সময় বাজারে ইলিশের দাম, যোগান কেমন থাকবে তা পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল। এদিকে এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যবসায়ীদের রমরমাও বাড়ছে। সুযোগ বুঝে খোকা ইলিশ বা খয়রা মাছকে ইলিশের দামে বেচে দেওয়ার চেষ্টা চালান অনেকে।

    আরও পড়ুন : চিতল নেই, ডালের সঙ্গে চিংড়ি মেখে রাঁধুন মুইঠ্যা, রইল রেসিপি

    কত চলছে দাম: বর্ষার শুরুতে ১ কেজি ওজনের ইলিশের (Hilsa Fish) দাম উঠেছে প্রায় ২৫০০ টাকা। পুজোর আগে এই সময় থেকেই বাজারে ইলিশের চাহিদা বাড়ে। কিন্তু এই সময়টাতেই আবার নিম্নচাপের ভ্রুকুটির জেরে সমুদ্রে মাছ শিকার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মৎস্যজীবীদের কাছে।

    আরও পড়ুন : আড়ে বহরে বাড়ছে মেট্রো, নতুন ১৩০ কিমি রুটে চালু হচ্ছে পরিষেবা

    ইলিশ রসনা তৃপ্তি করতে হলে মাছ দেখে চিনে কেনা চাই। নয়তো অসাধু ব্যবসায়ীদের পাল্লায় পড়লে ঠকতে হবে। অন্তত ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ কিনলে ঠকে যাওয়ার চান্স কম।

    Click here to Read More
    Previous Article
    "সবচেয়ে সফলতম সরকার"- রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিনে নিজের ধারণা ব্যক্ত করলেন দিলীপ ঘোষ
    Next Article
    স্বাস্থ্যসাথী না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা! কোন সরকারি প্রকল্পে বেশি সুবিধা জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment