Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাঠে নামতে প্রস্তুত যুবরাজ-এবি ডি ভিলিয়ার্স-ওয়ার্নাররা! কবে থেকে শুরু হচ্ছে WCL-এর তৃতীয় মরশুম?

    9 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের কয়েকজন কিংবদন্তিকে ফের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (World Championship Of Legends 2026) তথা WCL-এর নতুন মরশুমে খেলতে দেখা যাবে। জানিয়ে রাখি যে, এই টুর্নামেন্ট চলতি বছর ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। যেখানে যুবরাজ সিং (Yuvraj Singh) থেকে শুরু করে এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers), ডোয়াইন ব্রাভো, ডেভিড ওয়ার্নার এবং মইন আলির মতো তারকাদের খেলতে দেখা যাবে।

    কবে থেকে শুরু হচ্ছে WCL (World Championship Of Legends 2026)-এর তৃতীয় মরশুম?

    উল্লেখ্য যে, এই বছর লিগটি আগামী ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। এদিকে, বিশ্বের জনপ্রিয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায় ক্রিকেট অনুরাগীদের মধ্যেও প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়। দু’টি অনবদ্য মরশুমের পর, ২০২৬ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস যে আরও বেশি উত্তেজক হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

    When is the World Championship Of Legends 2026 starting.

    তৃতীয় মরশুমের টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়নসকেও  যুক্ত করা হয়েছে। এই টুর্নামেন্টের প্রথম মরশুমে ইন্ডিয়া চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নসকে হারিয়েছিল।  অন্যদিকে দ্বিতীয় মরশুমে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নসকে হারিয়ে জয়লাভ করে।

    আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় অভিযান! দমন করা হল শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক, ২০০-রও বেশি জঙ্গি গ্রেফতার

    এদিকে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ফাউন্ডার তথা CEO হর্ষিত তোমর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘সিজন ৩ অত্যন্ত স্পেশাল হতে চলেছে। এই সিজনের জন্য আমরা UK-র বাইরে যাচ্ছি এবং আমাদের সমস্ত অনুরাগীদের চমকে দেব।’ তিনি আরও জানান, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে সিজন ৩-তে ক্রিকেটের সবচেয়ে বড় বড় নাম এবং এমন তারকারা যুক্ত হবেন যে অনুরাগীরা চমকে যাবেন।” দ্বিতীয় সিজনে বিশ্বজুড়ে ৪২৫ মিলিয়ন দর্শক দেখার পর, WCL আরও বেশি উৎসাহ এবং একটি বৃহত্তর লক্ষ্য নিয়ে তার তৃতীয় সিজনে প্রবেশ করছে; আর তা হল ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ যুগ এবং এর সবচেয়ে স্মরণীয় কিংবদন্তিদের সর্বোত্তম উপায়ে উদযাপন করা।’

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আবহে অনলাইনে জমিয়ে কেনাকাটা! ই-কমার্স সেক্টরে অর্ডারের পরিমাণে বিপুল বৃদ্ধি

    জানিয়ে রাখি যে, WCL সিজন ৩-তে কয়েজকজন তারকা ক্রিকেটার দলে যোগ দেবেন বলে অনুমান করা হচ্ছে। যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ডিজে ব্রাভো, শাহিদ আফ্রিদি এবং মইন আলির মতো তারকারা অবশ্যই থাকবেন। এছাড়াও, ডেভিড ওয়ার্নার ও মহম্মদ মাহমুদউল্লাহর মতো আরও তারকারা যোগ দেবেন।

    Click here to Read More
    Previous Article
    ‘মামলা নিষ্পত্তি না হওয়া অবধি কোনও যাচাই নয়’! কাস্ট সার্টিফিকেট নিয়ে বিরাট নির্দেশ দিল হাইকোর্ট
    Next Article
    Annapurna Yojona পেলেন ১ কোটি ৪৫ লক্ষ মহিলা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment