Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘দিদি যেখানে আমি সেখানে’, তৃণমূলের ‘পাঁচালি’ গাওয়া ইমন এবার গান গাইবেন বিজেপির শপথগ্রহণে?

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : নতুন সরকার গঠন হতে চলেছে রাজ্যে। প্রথম বারের মতো বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান ঘিরেই শোনা যাচ্ছে একাধিক জল্পনা। এমনকি শোনা যাচ্ছে, আগামীকাল ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে নাকি গান গাইতে চলেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)!

    বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাইতে চলেছেন ইমন (Iman Chakraborty)?

    রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হতেই একাধিক তারকাও বদলে ফেলেছেন রঙ। ইমনও কি সেই পথেরই পথিক হবেন? জানা যাচ্ছে, ব্রিগেডে মূল মঞ্চে শপথগ্রহণের আগে রবীন্দ্রসঙ্গীতের একটি অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে। গুঞ্জন বলছে, সেখানে নাকি গান গাইতে চলেছেন ইমন। তবে সরকারি সূত্রে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

    Iman Chakraborty reportedly to sing in bjp oath taking ceremony

    তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ইমন: বরাবর তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ইমন। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোলাগাও একাধিক বার প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ গেয়ে আলোচনা তথা বিতর্কের শীর্ষে উঠে এসেছিলেন ইমন।

    আরও পড়ুন : পুরো টাকা মেটায়নি বিদায়ী রাজ্য সরকার, এখনও কি চালু ‘স্বাস্থ্যসাথী’? কী জানাল হাসপাতাল কর্তৃপক্ষ?

    কী বলেছিলেন গায়িকা: নির্বাচনী প্রচারে মমতার সঙ্গী হয়ে প্রকাশ্যেই ইমন (Iman Chakraborty) বলেছিলেন, ‘একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই বাংলায় দিদির সরকারের কাছ থেকে, আপনাদের কাছ থেকে যে সম্মানটা পেয়েছি তা শিরোধার্য। দিদি যেখানে আমি সেখানে’।

    আরও পড়ুন : বদলাচ্ছে ৪০ বছরের পুরনো সিস্টেম, নতুন আপডেটে টিকিট বুকিং আরও সহজ

    নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় ইমনের নাম না থাকা নিয়েও কম ট্রোল, কটাক্ষ হয়নি। তারপরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে ইমন লিখেছিলেন, ‘বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন। ধন্যবাদ’। তবে নির্বাচনের ফলাফলের পর থেকেই চুপ ইমন। এবার শনিবার কী দৃশ্য দেখা যায় তারই অপেক্ষা।

    Click here to Read More
    Previous Article
    নয়া পে কমিশন সংক্রান্ত আপডেট, এই সরকারি কর্মীদের জন্য ‘ভালো খবর’
    Next Article
    মার্কিন আদালতে মোক্ষম ঝটকা পেলেন ট্রাম্প! ১০ শতাংশ শুল্ক আরোপকে ‘অবৈধ’ ঘোষণা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment