Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধর্মতলায় তৃণমূলের মেগা সভার দিন শেষ? দুই শিবিরকেই ২১ জুলাই নিয়ে ‘না’ পুলিশের

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই মানেই ধর্মতলায় তৃণমূলের (Trinamool Congress) মেগা সভা। বিগত কয়েক বছরে রাজ্যবাসীর কাছে এই ছবিটাই চেনা হয়ে উঠেছিল। তবে এবার কি সেই ধারা বন্ধ হতে চলেছে? কারণ এই বছর তৃণমূলের কোনও শিবিরকেই ধর্মতলায় সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশ কমিশনার অজয় নন্দা নিজে সেকথা জানিয়েছেন।

    দুই তৃণমূলেরই আবেদন খারিজ করল পুলিশ | (Trinamool Congress)

    সূত্র মারফৎ জানা গিয়েছে, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আর কোনও জনসভা করা যাবে না। মঙ্গলবার একথা জানিয়ে কালীঘাট তৃণমূল ও নতুন তৃণমূল, দুই শিবিরেরই আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ।

    আরও পড়ুনঃ ১ জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করতে হবে? নিয়ম কী বলছে জানুন

    জানা গিয়েছে, সিপি অজয় নন্দা জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউস ও তার আশেপাশে আগেকার ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করা থাকে। অর্থাৎ এখনকার ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুসারে এই এলাকায় জমায়েত করায় নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে এখানে ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি কেউ পাবে না।

    প্রত্যেক বছর ২১ জুলাই ধর্মতলায় মেগা সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী, সমর্থকরা সেখানে উপস্থিত হন। দলনেত্রী কী বার্তা দেন তা শোনার জন্য মুখিয়ে থাকতেন সকলে।

    Trinamool Congress

    সম্প্রতি ধর্মতলায় ২১ জুলাই তথা শহিদ দিবসের সমাবেশ করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল মমতাপন্থী কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী নতুন তৃণমূল। তবে উভয় শিবিরেরই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কালীঘাট তৃণমূল বা নতুন তৃণমূল কেউই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবসের সমাবেশ করতে পারবে না। এরপর তৃণমূলের দুই শিবিরের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    'ওর স্যাটা যে কোথায় ভেঙে যাবে ও নিজেও জানতে পারবে না' হুমায়ূনকে পুরো ধুয়ে দিলেন সজল ঘোষ
    Next Article
    দক্ষিণবঙ্গে বর্ষার ‘খেলা’ শুরু! সপ্তাহভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় সতর্কতা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment