Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধোনি বা রোহিত নন, এই ৩ ক্রিকেটার করেছেন IPL জয়ের হ্যাটট্রিক! তালিকায় ২ জন ভারতীয়

    10 hours ago

    বাংলা হান্ট স্পোর্টস ডেস্ক: আরসিবির (RCB) টানা দুই বার আইপিএল জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে ২০২৬ মরশুম। এবারের আইপিএলে (IPL 2026) প্রথম ম্যাচ থেকে দেখা গিয়েছিল বিরাট কোহলিদের (Virat Kohli) দাপটে। ধোনির (MS Dhoni) চেন্নাই বা রোহিতের (Rohit Sharma) মুম্বাইয়ের মতোই বিরাটের ব্যাঙ্গালোর চতুর্থ দল হিসেবে একের বেশি আইপিএল শিরোপা জয়ের স্বাদ পেয়েছে।

    তবে এই নির্দিষ্ট প্রতিবেদনে আমরা আলোচনা করবো সেই ক্রিকেটারদের নিয়ে যারা পরপর তিন বছর আইপিএল ট্রফি হাতে তুলে ধরার সৌভাগ্য অর্জন করেছেন। অনেকেই শুনলে অবাক হবেন যে মহেন্দ্র সিংহ ধোনি বা রোহিত শর্মার মতো একাধিকবার আইপিএল জয়ী তারকারাও এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত ভাগ্যবান ক্রিকেটারদের নাম।

    ১. ফিল সল্ট: ২০২৪ সালে তার দুর্দান্ত ওপেনিং ব্যাটিংয়ের ওপর ভর করেই ১০ বছর পর আইপিএল ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল কেকেআর। কিন্তু পরের মৌসুমে তাকে ধরে রাখতে ব্যর্থ হয় কলকাতার দলটি। সুযোগ বুঝে বিরাট কোহলির ওপেনিং পার্টনার হিসেবে তাকে দলে নেয় আরসিবি। ২০২৫ এবং ২০২৬ সালে আরসিবির ট্রফি জয় এর অন্যতম একটি বড় কারণ হলো কোহলি-সল্ট ওপেনিং জুটি। পরপর ৩ আইপিএল জেতা তারকাদের মধ্যে সবচেয়ে বড় নাম হল ফিলিপ সল্ট।

    ২. কর্ন শর্মা: পর পর তিন বছরে তিনটি দলের হয়ে আইপিএল ট্রফি জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন এই লেগ স্পিনার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ, ২০১৭ তে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল ট্রফি হাতে তুলেছেন তিনি। তিনি যে প্রত্যেকবার দলের অপরিহার্য অঙ্গ ছিলেন তা নয়। তবে আইপিএলের ইতিহাস তাকে এই বিরল কৃতিত্ব অর্জনের জন্য চিরকাল মনে রাখবে।

    আরও পড়ুন: বাকি আর কেবলমাত্র একটি কাজ! তারপরেই ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন কোহলি?

    ৩. সুয়াস শর্মা: এই তালিকার দ্বিতীয় ভারতীয় এবং লেগ স্পিনার। ২০২৪ সালে সুনীল নারায়নের সঙ্গে জুটি বেঁধে কেকেআরের আইপিএল জয়ের পথ অনেকটাই সহজ করে দিয়েছিলেন এই তরুণ। এরপর সল্টের মতোই আরসিবির পথে পা বাড়ান এই রহস্য স্পিনার। ধারাবাহিকভাবে প্রত্যেকটি ম্যাচ না খেললেও বেশ কয়েকটি ম্যাচে তার দুর্দান্ত বোলিংয়ের জন্য জয় পেয়েছিল ব্যাঙ্গালোর।

     

    Click here to Read More
    Previous Article
    বাকি আর কেবলমাত্র একটি কাজ! তারপরেই ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন কোহলি?
    Next Article
    Dilip Ghosh: কলেজে উদ্ধার উইপোকা ধরা টাকার বান্ডিল, আগ্নেয়াস্ত্র! বিস্ফোরক প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment