Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দীর্ঘ প্রতীক্ষার পর বেলঘরিয়া ব্রিজে গাড়ি চলাচলের ট্রায়াল, খুশি নিত্যযাত্রীরা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: অবশেষে বেলঘড়িয়াবাসীদের জন্য রয়েছে সুখবর। চালু হয়ে গেল বেলঘড়িয়া ব্রিজের কিছুটা অংশ (Belghoria Bridge)। শনিবার থেকে চালু হয়েছে এই ব্রিজের কিছুটা অংশ। প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু মানুষ।

    বেলঘরিয়া ব্রিজ নিয়ে বড় আপডেট শুরু ট্রায়াল ট্রাফিক (Belghoria Bridge)

    সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে আগামী ১০ দিন এই ট্রায়ের রান চলবে। এরপরে লোড টেস্ট সফল হলে সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে বেলঘড়িয়া ব্রিজটি (Belghoria Bridge)। আর এই খবর জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগ।

    Belgharia Bridge traffic trial run begins

    আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য বড় খবর! এসি-স্লিপার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা, দেখে নিন সম্পূর্ণ সূচি

    মেরামতের পরে প্রাথমিকভাবে এই ব্রিজের ওপর দিয়ে মোটর বাইক ব্যক্তিগত গাড়ি ও বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আপাততভাবে মালবাহী লরি ও ভারী পণ্যবাহী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। ট্রায়াল চলাকালীন ব্রিজের ওপর যানবাহনের চাপ ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

    বহুদিন পর বেলঘড়িয়া ব্রিজ খোলা পেয়ে আনন্দিত হয়েছে বেলঘরিয়া বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য মানুষজন। কারণ দীর্ঘ ছয় মাসের অবসানের পর এই ব্রিজ ট্রায়াল রান শুরু হয়েছে। পাশাপাশি এই ব্রিজ খোলার ফলে হাজারো মানুষের সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে।

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ব্রিজটি বন্ধ থাকায় নিত্যযাত্রী, অফিস যাত্রী, পড়ুয়া এবং ব্যবসায়ীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল। বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে সময় ও জ্বালানির অতিরিক্ত খরচের পাশাপাশি প্রতিদিনই যানজটের সমস্যায় নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চল ও কলকাতার মধ্যে যাতায়াতে খুবই সমস্যা হচ্ছিল (Belghoria Bridge)।

    Click here to Read More
    Previous Article
    দীর্ঘ প্রতীক্ষার অবসান! পূর্ব মেদিনীপুরে চালু SBSTC-র নতুন বাস, জানুন রুট ও সময়সূচি
    Next Article
    ঘরের মাটি খুঁড়তেই চমক! মাদকচক্রে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ৫০০ গ্রাম হেরোইন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment