Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দীর্ঘ প্রতীক্ষার অবসান! পূর্ব মেদিনীপুরে চালু SBSTC-র নতুন বাস, জানুন রুট ও সময়সূচি

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : যাতায়াতের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য বড় স্বস্তি এনে দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এগরা পটাশপুর ভগবানপুর রুটে সরকারি বাস চালুর (Government Bus Service) সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রবিবার থেকে এই পরিষেবা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগে এই সংযোগ চালু হওয়ায় প্রতিদিনের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই কমবে অতিরিক্ত ভাড়ার চাপও।

    পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) এলাকায় চালু সরকারি বাস পরিষেবা

    ভগবানপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক এই নতুন বাস পরিষেবার সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েতের সদস্য এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই রুটে সরকারি বাস চালুর দাবি নতুন নয়। বহু বছর ধরেই বাসিন্দারা নিয়মিত একটি সরকারি পরিবহণ পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন। এতদিন যাতায়াতের জন্য অধিকাংশ ক্ষেত্রেই বেসরকারি বাসের উপর নির্ভর করতে হতো।

    পরিষেবার অনিয়ম, সময়সূচি মেনে বাস না চলা এবং তুলনামূলক বেশি ভাড়া সাধারণ যাত্রীদের নিত্য সমস্যায় পরিণত হয়েছিল। সেই পরিস্থিতিতে সরকারি বাস চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যের প্রতিটি প্রান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার কাজ চলছে। এই নতুন বাস পরিষেবা চালু হওয়ায় এগরা, পটাশপুর ও ভগবানপুরের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীরা কম খরচে নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন।”

    প্রতিমন্ত্রী আরও জানান, “আপাতত প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে মোট ৪টি ট্রিপে বাস চলাচল করবে। যাত্রীদের চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।” পরিবহণ দপ্তরের নির্ধারিত সূচি অনুযায়ী, বাসটি এগরা থেকে যাত্রা শুরু করে পটাশপুর, মংলামাড়ো এবং কোটবাড় হয়ে ভগবানপুরে পৌঁছবে। প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে এগরা থেকে প্রথম বাস ছাড়বে। দিনের শেষ পরিষেবা ভগবানপুর থেকে সন্ধ্যা ৬টায় পাওয়া যাবে। এই রুটে সরকার নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

    SBSTC's new bus launched in Purba Medinipur

    আরও পড়ুন :অন্নপূর্ণা যোজনায় অনিয়মের অভিযোগ, এবার নবান্নের নজরে আনছেন শালতোড়ার বিধায়ক

    নতুন এই সরকারি বাস পরিষেবার মাধ্যমে শুধু তিনটি এলাকার মধ্যে যোগাযোগই জোরদার হবে না, বরং শিক্ষা, চিকিৎসা, ব্যবসা এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রতিদিন যাতায়াতকারী বহু মানুষের ভ্রমণও আরও স্বস্তিদায়ক হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়লে পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ফলে পূর্ব মেদিনীপুরের গণপরিবহণ ব্যবস্থায় এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    মুসলিম হয়েও দুর্গাপুজো করতেন বাড়িতে, NIA-র হাতে গ্রেফতার হওয়া সাকির আলি আসলে কে?
    Next Article
    দীর্ঘ প্রতীক্ষার পর বেলঘরিয়া ব্রিজে গাড়ি চলাচলের ট্রায়াল, খুশি নিত্যযাত্রীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment