Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দেড় ঘন্টাতেই কলকাতা থেকে দার্জিলিং, কবে গড়াবে প্রথম বুলেট ট্রেনের চাকা?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : একের পর এক নতুন অধ্যায় শুরু হচ্ছে ভারতীয় রেলে।আজ থেকে চালু হল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হল এই নয়া প্রিমিয়াম ট্রেন। এর মাঝেই বুলেট ট্রেন (Bullet Train) নিয়েও এল বড় আপডেট। কবে থেকে চালু হতে চলেছে বুলেট ট্রেন?

    কাজ শুরু দেশের প্রথম বুলেট ট্রেনের (Bullet Train)

    বুলেট ট্রেনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভারতে। মুম্বই-হায়দ্রাবাদ রুটে প্রথম চালু হবে এই ট্রেন। জাপানের শিনকানসেন প্রযুক্তির সহায়তায় এদেশে প্রথম চাকা গড়াবে বুলেট ট্রেনের। অন্যদিকে ভারতের ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বুলেট ট্রেন নির্মাণের দায়িত্বে রয়েছে। দু দেশের মিলিত প্রচেষ্টাতেই বুলেট ট্রেনের অধ্যায় শুরু হবে।

    When will first bullet train start

    কবে চালু বুলেট ট্রেন: জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালেই ভারতে প্রথম বুলেট ট্রেন চালু হয়ে যাবে। ২০৩০ সালের শুরুতেই জাপান ই১০ সিরিজের ট্রেন ভারতকে দেবে বলে জানা যাচ্ছে। তবে এখনও এই ট্রেন তৈরি হচ্ছে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, জাপান সরকার প্রায় ৮০ শতাংশ অর্থ বিনিয়োগ করছে এই প্রকল্পের জন্য। এর মধ্যে ০.১ শতাংশ সুদে ৭৯ হাজার কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি হাজার জনেরও বেশি ভারতীয় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণও দিচ্ছে।

    আরও পড়ুন : চিকেন রান্না করলেই চামড়ার মতো ছিবড়ে? ম্যারিনেশনে মেশান ‘এই’ একটি উপাদান, তুলতুলে হবে মাংস

    কোন কোন স্টেশনে দাঁড়াবে: জানা যাচ্ছে, ২০২৭ সালে বুলেট ট্রেনের (Bullet Train) প্রথম ধাপ চালু হবে। মুম্বই-আহমেদাবাদ রুটের বুলেট ট্রেনের যাত্রাপথে মোট ১২ টি স্টেশন থাকবে। মুম্বই, থানে, বিরার, বৈসর, ভাপি, বিলমোরা, সুরাট, ভারুচ, ভাদোদরা, আনন্দ, সবরমতী ও আহমেদাবাদ স্টেশনে থামবে বুলেট ট্রেন।

    আরও পড়ুন : ঝাল-ঝোল-অম্বল তো অনেক হল, ওপার বাংলার স্টাইলে রাঁধুন ইলিশের কাসনপোড়া ঝোল, রইল রেসিপি

    প্রথম বুলেট ট্রেনের গতি হবে ঘন্টায় ৩২০ কিমি। অর্থাৎ ৫-৬ ঘন্টার দূরত্ব কমে দাঁড়াবে প্রায় ২ ঘন্টায়। উপরন্তু প্রিমিয়াম ট্রেনের সমস্ত সুযোগ সুবিধাই থাকবে এই ট্রেনে।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার পর আয়ুষ্মান ভারত! শুরু হতে চলেছে কার্ড দেওয়ার প্রক্রিয়া, দিনক্ষণ জানুন
    Next Article
    মৃতদের নথির অপব্যবহার ঠেকাতে কড়া পদক্ষেপ! জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন আইনে বড় সংশোধন আনছে কেন্দ্র

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment